বিধিনিষেধ উপেক্ষা করেই হংকংবাসীদের রাজপথে নামার আহ্বান

বিদেশ ডেস্ক
১৯ অক্টোবর ২০১৯, ১৯:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ২০:৩৭

সরকারের বিধিনিষেধ ও গ্রেফতারের ঝুঁকি উপেক্ষা করে হংকং-এর বাসিন্দাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন অঞ্চলটির স্বাধীনতাকামী নেতারা। ১৮ অক্টোবর শুক্রবার পুলিশ এ ধরনের বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণার পরই তারা এ আহ্বান জানান। রবিবারের সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়ে গণতন্ত্রের পক্ষে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তারা। বিধিনিষেধ উপেক্ষা করেই হংকংবাসীদের রাজপথে নামার আহ্বান
গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট লেউং কোভক-হাং বলেন, হংকং-এর বাসিন্দাদের প্রতি আমাদের আহ্বান; আপনারা শান্তিপূর্ণভাবে একত্রিত হোন, শান্তিপূর্ণভাবে পদযাত্রা করুন। পুরো দুনিয়াকে দেখিয়ে দিন, আমাদের দাবির ব্যাপারে আমরা এখনও অনড়।

এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন গণতন্ত্রপন্থী অ্যাক্টিভিস্ট লেউং কোভক-হাং।

এক সময়কার ব্রিটিশ কলোনি হংকং এখন চীনের অংশ। ‘এক দেশ, দুই নীতি’র অধীনে কিছু মাত্রায় স্বায়ত্তশাসন ভোগ করছে হংকং। অঞ্চলটির নিজস্ব বিচার ও আইন ব্যবস্থা রয়েছে,যা মূল চীনের চেয়ে ভিন্ন। গত ৯ জুন থেকে সেখানে কথিত অপরাধী প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনকারীদের আশঙ্কা,ওই বিল অনুমোদন করা হলে ভিন্নমতাবলম্বীদের চীনের কাছে প্রত্যর্পণের সুযোগ সৃষ্টি হবে। লাখো মানুষের উত্তাল গণবিক্ষোভের মুখে এক পর্যায়ে ওই বিলকে ‘মৃত’ বলে ঘোষণা দেন হংকংয়ের চীনপন্থী শাসক ক্যারি ল্যাম। তবে এতে আশ্বস্ত হতে না পেরে বিক্ষোভ অব্যাহত রেখেছে সেখানকার নাগরিকরা। এর সঙ্গে যুক্ত হয়েছে হংকংয়ের স্বাধীনতার দাবি। সাপ্তাহিকভাবে অনুষ্ঠিত এই বিক্ষোভ ক্রমাগত সহিংস হয়ে উঠছে।

হংকং-এর প্রধান নির্বাহী ক্যারি ল্যাম বলেছেন, সাপ্তাহিক বিক্ষোভে সহিংসতায় শহর ধ্বংসের উপক্রম হওয়ায় উপনিবেশিক আমলের আইন প্রচলন করতে বাধ্য হয়েছেন তিনি। নিরাপত্তা সচিব জন লি বলেছেন, অনুমোদিত ও অনুনোমোদিত জনসমাগম, মিছিল বা শোভাযাত্রায় নিষিদ্ধ হবে মুখোশ ব্যবহার। রংয়ের ব্যবহারসহ মুখ ঢাকা যে কোনও কিছু এর আওতায় নিষিদ্ধ থাকবে।

মুখোশ নিষিদ্ধের পর সর্বশেষ গত শুক্রবার বিক্ষোভ নিষিদ্ধের ঘোষণা দেয় পুলিশ। এরপরই বিধিনিষেধ উপেক্ষা করেই হংকংবাসীদের রাজপথে নামার আহ্বান জানান গণতন্ত্রপন্থী ও স্বাধীনতাকামী অ্যাক্টিভিস্টরা। সূত্র: রয়টার্স।

/এমপি/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম