ইরানবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়প্রতিজ্ঞ রুহানি

বিদেশ ডেস্ক
২০ অক্টোবর ২০১৯, ১৫:৩৭আপডেট : ২০ অক্টোবর ২০১৯, ১৭:২৬
image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, শত্রুদের ষড়যন্ত্র মোকাবিলায় প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনও পথ নেই। ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদন থেকে জানা গেছে, শনিবার রাতে তেহরানে একজন যুদ্ধাহতকে দেখতে গিয়ে এ কথা বলেছেন তিনি।

হাসান রুহানি

উল্লেখ্য, তেহরান ও ৬ পরাশক্তির মধ্যে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই উত্তপ্ত মধ্যপ্রাচ্যের রাজনৈতিক প্রেক্ষাপট। সেপ্টেম্বরে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো-র দুইটি বৃহৎ তেল স্থাপনায় ড্রোন হামলার পর সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেকে নেমে আসে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ইরানকে দায়ী করেন। ইরান এই অভিযোগ অস্বীকার করে এলেও সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের পক্ষ থেকে ইরানকে সামরিক হুমকি দেওয়া হয়। ইরানও পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে আসছে।

শনিবার রুহানি বলেছেন, শত্রুরা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, তবে ইরানি জনগণ প্রতিরোধের মাধ্যমে এসব ষড়যন্ত্র নস্যাৎ করে দিচ্ছে। তিনি বলেন, মার্কিন সরকার জাতিসংঘের অনুমোদিত পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে বেরিয়ে গিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। রুহানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের কট্টরপন্থীদের সঙ্গে ইহুদিবাদী ও সৌদি নেতারাও যোগ দিয়েছেন এবং ইরানি জনগণের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করছেন। এ অবস্থায় ইরানের সামনে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া ভিন্ন কোনও পথ বাকি নেই।

/বিএ/এমএমজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম