পুতিন-এরদোয়ান বৈঠক: সিরিয়ায় তুর্কি অভিযানে রুশ সহায়তার আশ্বাস

বিদেশ ডেস্ক
২২ অক্টোবর ২০১৯, ২২:২৩আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০০:১৫

সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযানে সহায়তার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার তার সঙ্গে বৈঠক শেষে এমনটাই দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি এ বৈঠকের পর আমাদের অপারেশ পিস স্প্রিংয়ের সামনে আরও বড় সুযোগ তৈরি হয়েছে।

পুতিন-এরদোয়ান বৈঠক: সিরিয়ায় তুর্কি অভিযানে রুশ সহায়তার আশ্বাস

সিরিয়ায় তুর্কি অভিযান নিয়ে পুতিনের সঙ্গে কথা বলতে রাশিয়া যান এরদোয়ান। ২২ অক্টোবর সোচিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অন্যতম প্রধান মিত্র রাশিয়া। মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় হঠাৎ বিপাকে পড়ে যাওয়া কুর্দিরা শেষ পর্যন্ত রাশিয়ার মধ্যস্থতায় সিরিয়ার সরকারি বাহিনীর সহায়তা চেয়ে চুক্তি করেছে। যদিও কুর্দি নেতা জানিয়েছেন, তারা রাশিয়া ও সিরিয়ার ওপর আস্থা রাখতে পারছেন না।

এরদোয়ান বলছেন, রাশিয়া তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। পুতিন জানিয়েছেন, সিরিয়ার উত্তরাঞ্চলের রাজনৈতিক বিভিন্ন দিকের ব্যাপারে তিনি অবগত। আর এরদোয়ানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, বৈঠকে দুই পক্ষের মধ্যে ১৪ অনুচ্ছেদের একটি চুক্তি হয়েছে। 

সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দিদের পক্ষে মোতায়েন মার্কিন সেনাদের গত সপ্তাহে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এরপর সিরিয়ার সীমান্ত এলাকায় সেনা সমাবেশ ঘটিয়ে কুর্দিদের ওপর হামলা শুরু করে তুরস্ক।

জাতিসংঘের তথ্য অনুসারে, তুরস্ক হামলা চালানোর পর সেখানে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। কমপক্ষে ১ লাখ ৬০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়েছে।

/এমএইচ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম