বাগদাদির আস্তানায় হামলার ভিডিও প্রচার করবে ইরাক

বিদেশ ডেস্ক
২৭ অক্টোবর ২০১৯, ১৩:৫৯আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০০:০৯

জঙ্গিগোষ্ঠী আইএস প্রধান আবু বকর আল বাগদাদির গোপন আস্তানায় শনিবার যুক্তরাষ্ট্রের চালানো হামলার ভিডিও প্রচার করবে ইরাক। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ভিডিও সম্প্রচার করা হবে। রবিবার এ ঘোষণা দিয়েছে সংবাদমাধ্যমটি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। বাগদাদির আস্তানায় হামলার ভিডিও প্রচার করবে ইরাক
সন্ত্রাসবাদ বিষয়ক একজন বিশেষজ্ঞের বরাত দিয়ে টেলিভিশন চ্যানেলটি জানিয়েছে, বাগদাদি অবস্থান শনাক্তের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সহায়তা দিয়েছে ইরাকি গোয়েন্দা সংস্থা।

একাধিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবারের ওই হামলায় আইএস প্রধান আবু বকর আল বাগদাদি নিহতের খবর পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনের একজন ঊধ্বর্তন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনএন-কে তার মৃত্যুর তথ্য জানিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত অন্য একটি সূত্রও সিএনএন-কে একই রকমের খবর দিয়েছে। এর আগেও অবশ্য একাধিকবার বাগদাদি নিহত হওয়ার খবর এসেছিল। তবে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ইরাকি কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, এখনও বেঁচে আছে এ জঙ্গি নেতা। তখন সিরিয়ার একটি হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার খবরও দেয় সংবাদমাধ্যমটি।

ইতোপূর্বে আরও কয়েকটি সূত্র থেকে বাগদাদির নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী ওলেগ সিলোমলোটভ জানিয়েছিলেন, ২০১৭ সালের মে মাসের শেষ দিকে সিরিয়ার রাকা শহরের কাছে রাশিয়ার বিমান হামলায় ‘খুব সম্ভবত’ বাগদাদি নিহত হয়েছেন। এছাড়া, লন্ডনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে বাগদাদির মৃত্যুর খবর নিশ্চিত করে। পাশাপাশি আইএস-এর কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সি-ও ইতোপূর্বে বাগদাদির মৃত্যুর খবর প্রচার করেছিল। সর্বশেষ শনিবার মার্কিন অভিযানে তার নিহতের খবর এলো।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের একটি সূত্র জানিয়েছে, শনিবার মার্কিন অভিযান চলাকালে আত্মঘাতী বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয় বাগদাদি। তবে দুই সূত্রই সিএনএন-কে জানিয়েছে, ডিএনএ এবং বায়োমেট্রিক পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে প্রকৃতপক্ষে ওই ব্যক্তিই আবু বকর আল বাগদাদি কিনা। সূত্র: রয়টার্স, সিএনএন।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম