সীমান্তে সংঘাতে জড়িয়েছে তুরস্ক ও সিরিয়ার সেনাবাহিনী: পর্যবেক্ষক সংস্থা

বিদেশ ডেস্ক
২৯ অক্টোবর ২০১৯, ১৯:২২আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১৯:২৪

সিরীয় সীমান্তে অভিযান শুরুর তিন সপ্তাহের মাথায় দামেস্কের সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়েছে তুরস্কের সেনা বাহিনী। মঙ্গলবার সিরীয় যুদ্ধ পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, প্রথমবারের মতো সিরিয়া ও তুরস্কের সেনাবাহিনীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়েছে। সীমান্তে সংঘাতে জড়িয়েছে তুরস্ক ও সিরিয়ার সেনাবাহিনী: পর্যবেক্ষক সংস্থা

গত ৯ অক্টোবর তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা থেকে সিরিয়ার কুর্দি বিদ্রোহীদের উৎখাতে অভিযান শুরু করে তুরস্ক। তার আগ মুহূর্তে ওই অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। পরে ওয়াশিংটনের মধ্যস্থতায় গত ১৭ অক্টোবর ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় আঙ্কারা। যুদ্ধবিরতিকালে তুর্কি বাহিনী সিরিয়াতেই অবস্থান করছিলো। তবে সে সময় কোনও সামরিক পদক্ষেপ নেয়নি তারা। গত ২৩ অক্টোবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, সিরীয় কুর্দিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার এক চুক্তিতে সম্মত হয়েছে তুরস্ক ও রাশিয়া। উভয়দেশ চুক্তিটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করেছে। ওই চুক্তি স্বাক্ষরের পর তুর্কি সীমান্তে টহল শুরু করে রুশ সেনারা।

আঙ্কারার অভিযান শুরুর তিন সপ্তাহ পর সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে তুরস্কের সেনাবাহিনীর সংঘাতের খবর জানালো সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থাটি বলছে সীমান্ত শহর রাস আল আইনের দক্ষিণে আসাদিয়া গ্রামের কাছে কামান ও মেশিনগানের পাল্টাপাল্টি গোলাবর্ষণ করেছে দুই সেনাবাহিনী। এতে সিরিয়ার ছয় সেনা আহত হয়েছে।

প্রসঙ্গত, তুরস্কের অভিযান শুরুর আগে ওই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নিলে কুর্দিরা সিরিয়ার সরকারি বাহিনীর কাছে সুরক্ষা দাবি করে। এখন সীমান্তের বেশিরভাগ এলাকাতেই সিরিয়ার সরকারি বাহিনী মোতায়েন করা হবে আশা করা হচ্ছে। তবে মঙ্গলবার থেকে ১০ কিলোমিটার অভ্যন্তরের একটি উপত্যকায় যৌথ টহল শুরু করেছে তুরস্ক ও রাশিয়ার সেনাবাহিনী।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম