পাকিস্তানের পাঞ্জাবে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, নিহত ৬০

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১২:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১২:৩৩

পাকিস্তানের পাঞ্জাবে একটি চলন্ত ট্রেনে বিস্ফোরণে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। তবে বেশিরভাগ মৃত্যুই ঘটেছে প্রাণে বাঁচতে ট্রেন থেকে লাফিয়ে পড়ার কারণে। পুলিশ জানায়, ট্রেনে থাকা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এই আগুনের সূত্রপাত। ট্রেনটি করাচি থেকে লাহোরে যাচ্ছিলো।

পাকিস্তানের পাঞ্জাবে চলন্ত ট্রেনে বিস্ফোরণ, নিহত ৬০ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এক যাত্রী সকালের নাস্তা তৈরির সময় মূলত ওই সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রেনের তিনটি বগি ধ্বংস হয়ে যায়। জেলা পুলিশ প্রধান স্থানীয় সংবাদমাধ্যমকে নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ জিও টেলিভিশনকে বলেন, ‘দুটি রান্নার স্টোভ ফেটে গিয়েছে। ওরা রান্না করছিলেন, তাদের কাছে রান্না করার তেল ছিল যার ফলে ওই আগুন আরও ছড়িয়ে পড়ে। বেশিরভাগ মৃত্যুই ঘটেছে আগুন থেকে বাঁচতে ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কারণে।’

মন্ত্রী বলেন, দীর্ঘ ভ্রমণের সময় খাবার রান্না করার জন্য মানুষজন ট্রেনে রান্নার স্টোভ নিয়ে উঠে পড়েন, এটা পাকিস্তানের একটি সাধারণ সমস্যা।

উদ্ধারকর্মীদের প্রধান বাকির হোসেন বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং ইতোমধ্যে এই আগুনে ৩০ জন গুরুতর আহত হয়েছেন।

দীর্ঘদিন ধরে বিনিয়োগের অভাব ও দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে দেশটির রেলপথে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চলতি বছর জুলাই মাসে এক দুর্ঘটনায় এগারো জন এবং সেপ্টেম্বরে আরও একটি দুর্ঘটনায় চারজন নিহত হন। এর আগে ২০০৫ সালে সিন্ধু প্রদেশের একটি স্টেশনে একটি ট্রেনে অন্য ট্রেন ধাক্কা মারলে এবং তৃতীয় আরেকটি ট্রেন এসে তার মধ্যে পড়ে গেলে প্রায় ১৩০ জন মারা গিয়েছিলেন।  

/এমএইচ/এমএমজে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি