মার্কিন অভিনেত্রী লোহান কি সৌদি যুবরাজের ‘জাস্ট ফ্রেন্ড’?

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ১৬:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:০৩
image

মার্কিন অভিনেত্রী ও পপতারকা লিন্ডসে লোহানের সঙ্গে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে এক মাসেরও বেশি সময় ধরে। যুবরাজ লিন্ডসেকে একটি ক্রেডিট কার্ডসহ বিভিন্ন উপহার পাঠিয়েছেন; একাধিক ব্রিটিশ ট্যাবলয়েডে এমন খবর প্রকাশের পর এই গুঞ্জন জোরালো হয়। তবে লিন্ডসের বাবা মাইকেল লোহানের দাবি, তারা পরস্পরের প্রতি শ্রদ্ধার সম্পর্কে আবদ্ধ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন,  সৌদি যুবরাজ আর লিন্ডসে ‘জাস্ট ফ্রেন্ড’।

মার্কিন অভিনেত্রী লোহান কি সৌদি যুবরাজের ‘জাস্ট ফ্রেন্ড’?

এ বছর আগস্টে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মিরর ও ডেইলি টেলিগ্রাফসহ কয়েকটি সংবাদমাধ্যমে সৌদি যুবরাজ প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সঙ্গে হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের প্রেমের সম্পর্কের খবর প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়,  ৩৩ বছর বয়সী লোহানকে প্রায়ই দামি উপহার পাঠান সৌদি যুবরাজ। একইসঙ্গে প্রেমিকার সাধ-আহ্লাদ পূরণ করতে একটি ক্রেডিট কার্ডও উপহার দিয়েছেন। সে সময় লোহান তার এক প্রতিনিধির মাধ্যমে সংবাদমাধ্যমের কাছে দাবি করেছিলেন, সৌদি যুবরাজের সঙ্গে তার কোনও রোমান্টিক সম্পর্ক নেই। আর তাদের মধ্যে কোনও ক্রেডিট কার্ডও বিনিময় হয়নি। এবার তার বাবাও একই রকম দাবি করলেন।

বেশ কিছু দিন ধরে মধ্যপ্রাচ্যে কাজ করছেন লিন্ডসে লোহান। সিরীয় শরণার্থীদের নিয়ে কাজ করছেন তিনি। তার বাবা দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, মধ্যপ্রাচ্যে তার অনেক বন্ধু রয়েছে। অনেক ভালো কাজ রয়েছে। কিন্তু কেউ তার ভালো কাজ নিয়ে কথা বলেন না। সবাই সমালোচনা করেন। সাক্ষাৎকারে মাইকেল লোহান বলেন, বিন সালমানের সঙ্গে তার মেয়ের  শ্রদ্ধার সম্পর্ক রয়েছে। তার চেয়ে বেশি কিছু নয়।

সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যায় যুবরাজের সম্পৃক্ততার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মাইকেল লোহান বলেন, এখন পর্যন্ত কোনও কিছুই প্রমাণ হয়নি। তার মেয়ে লিন্ডসের মতে, মোহাম্মদ বিন সালমান একজন ভালো মানুষ।

/এমএইচ/বিএ/এমওএফ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম