দুবাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ফতোয়া সেবা চালু

বিদেশ ডেস্ক
৩১ অক্টোবর ২০১৯, ২৩:০২আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ২৩:০২

প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ফতোয়া প্রদানে ‘ভার্চুয়াল ইফতা’ নামের একটি সেবা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। একজন আলেম বা মুফতির বদলে এআই-চালিত ভার্চুয়াল ইফতা ইন্টারনেট চ্যাটে লাইভ প্রশ্নগুলি গ্রহণ করছে এবং জবাবও দিচ্ছে। এই মুহূর্তে এটি নামাজ সম্পর্কিত প্রায় ২০৫ টি প্রশ্নের উত্তর দিতে সক্ষম। দুবাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার ফতোয়া সেবা চালু

‘দুবাই ১০X’ নামে এক সরকারি কর্মসূচির অধীনে ‘ভার্চুয়াল ইফতা’ সেবাটি চালু করা হয়েছে। এই কর্মসূচিকে সরকারি সেবা প্রদান ও সমস্যা সমাধানে উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে অন্যান্য শহর থেকে দুবাইকে দশ বছর এগিয়ে থাকা শহর হিসেবে তুলে ধরতে চাইছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুবাইয়ের আমিরাতি টাওয়ারে কৃত্তিম বুদ্ধিমত্তার ভার্চুয়াল ইফতা প্রযুক্তি উদ্বোধন করে ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস দফতর (আইএসিএডি)। সেখানে এই প্রযুক্তির তিন দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা এই প্রদর্শনীতে সরাসরি এর কার্যক্রম প্রত্যক্ষ করতে পারবে। এছাড়া দিনে দিনে ফতোয়া দেওয়ার প্রক্রিয়ায় কেমন করে বিবর্তন এসেছে, একটি ভিডিও’র মাধ্যমে তা দেখানো হচ্ছে।

প্রথম পরীক্ষামূলক পর্যায়ে, আইআইএডিএডি ওয়েবসাইট, www.iacad.gov.ae- এর মাধ্যমে আরবি এবং ইংরেজিতে এআই পরিষেবা পাওয়া যাবে। তবে পরবর্তী ধাপে হোয়াটসঅ্যাপ অন্তর্ভুক্ত করা হবে। ফতোয়ার অংশ হিসেবে রোজা, পবিত্রতা এবং অজু করার মতো আরও বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

দুবাইয়ের আইএসিএডি’র ফতোয়া বিভাগের প্রধান তারিক আল এমাদি জানান, প্রথম পর্যায়ে এই সেবা পাওয়া যাবে আরবি ও ইংরেজি ভাষায়। সার্বক্ষণিক সচল এই প্রযুক্তি প্রাথমিকভাবে আইএসিএডি’র ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করতে হবে। তবে পরবর্তী ধাপে হোয়াটসঅ্যাপেও এই প্রযুক্তি যোগ করা হবে। সঙ্গে বাড়বে ফতোয়া সংক্রান্ত বিষয়ের পরিসরও। যুক্ত হবে রোজা, পবিত্রতা ও গোছল এবং আর্থিক বিষয়ও। ভবিষ্যতে ভাষার সংখ্যাও বাড়বে বলে জানান তারিক আল এমাদি।

বর্তমানে যে কেউ, যেকোনও জায়গা থেকে, যে কোনও সময়ে আইএসিএডি ওয়েবসাইটের মাধ্যমে ভার্চুয়াল ইফতা ব্যবহার করতে পারবে। তবে খুব শিগগিরই আইএসিএডি স্মার্ট অ্যাপ অ্যাপল স্টোর ও গুগলের প্লে স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা যাবে।

ফতোয়া বিভাগের প্রধান তারিক আল এমাদি জানান ভবিষ্যতে মানুষ ভার্চুয়াল ইফতা’র মাধ্যমে অডিও উত্তর শুনতে পারবে। এমনকি লিখিত জবাবও পাবে। ব্যবহারকারীরা যেকোনও প্রশ্ন করতে পারবে বলে জানান তিনি। তিন বলেন, এটা একটা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া, ভার্চুয়াল ইফতা আপনাকে বুঝতে পারবে। তবে এটি যদি আপনার প্রশ্নটি ঠিক বুঝে উঠতে না পারে তাহলে আপনাকে কয়েকটি বিকল্প দেবে আপনার প্রশ্নটি বুঝে নিতে।

 

/জেজে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম