৭৫ হাজার ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি জোট

বিদেশ ডেস্ক
০১ নভেম্বর ২০১৯, ১৬:৫১আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৬:৫৬

যুক্তরাষ্ট্রের বেসরকারি উন্নয়ন সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্ট (এসিএলইডি) এর নতুন এক প্রতিবেদন অনুযায়ী, চার বছরের বেশি সময় ধরে চলা ইয়েমেন যুদ্ধে প্রাণ হারিয়েছে এক লাখেরও বেশি মানুষ। জাতিসংঘসহ বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংস্থাটির হিসেব অনুযায়ী, হত্যার শিকার ইয়েমেনিদের মধ্যে অন্তত ৭৫ হাজার সৌদি জোটের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ হামলায় প্রাণ হারিয়েছেন। ৭৫ হাজার ইয়েমেনিকে হত্যা করেছে সৌদি জোট

২০১৫ সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী দখলে নেয় ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি রাজধানী রিয়াদে নির্বাসনে যেতে বাধ্য হন হাদি। হুথিদের ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। ২০১৫ সালের মার্চে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে মিত্রদের নিয়ে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাতিসংঘ বলছে, এই যুদ্ধের কারণে এক কোটিরও বেশি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।

এসিএলইডি’র প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি জোটের হামলা শুরুর পর এক লাখেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এর মধ্যে ১২ হাজারেরও বেশি মানুষ সরাসরি হামলায় নিহত হয়েছে। সংস্থাটির ধারণা অনুযায়ী ২০২০ সাল নাগাদ হত্যার শিকার ইয়েমেনির সংখ্যা এক লাখ ২ হাজারে পৌঁছাবে।

এসিএলইডি-এর মতে এই বিপুল সংখ্যক বেসামরিক হতাহতের মধ্যে বড় একটি অংশের মৃত্যুর জন্য সৌদি আরব ও তাদের মিত্ররা দায়ী।  প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক হতাহতের মধ্যে ৬৭ শতাংশের কারণ সৌদি জোটের বিমান হামলা। সেই হিসেবে হত্যার শিকার ১ লাখ মানুষের মধ্যে ৬৭ হাজারই বিমান হামলার কারণে প্রাণ হারিয়েছেন। এছাড়া আট হাজারের বেশি মানুষকে সরাসরি টার্গেট করে হত্যা করা হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিবেদনে।

ইয়েমেন যুদ্ধ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির বছর হিসেবে এরইমধ্যে চিহ্নিত হয়েছে ২০১৯। এই বছরে এখন পর্যন্ত ২০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।

/জেজে/বিএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি