‘প্রতিদিন ১০ লাখ ব্যারেল ইরাকি তেল লুট করছে যুক্তরাষ্ট্র’

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ০৬:৫২আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ০৬:৫৪

যুদ্ধের ক্ষতিপূরণের নামে গত ১৬ বছর ধরে প্রতিদিন ইরাকের ১০ লাখ ব্যারেলেরও বেশি জ্বালানি তেল লুট করছে যুক্তরাষ্ট্র। শুক্রবার তেহরানের জুমার খুতবায় এমন মন্তব্য করেন ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোওয়াহ্‌হেদি কেরমানি। ‘প্রতিদিন ১০ লাখ ব্যারেল ইরাকি তেল লুট করছে যুক্তরাষ্ট্র’
ইরাকের অর্থনৈতিক সংকটের জন্যও যুক্তরাষ্ট্রকে দায়ী করেন আয়াতুল্লাহ মোওয়াহ্হেদি কেরমানি। তিনি বলেন, শত্রুরা এ অঞ্চলের দেশগুলোতে গণআন্দোলনের নামে দাঙ্গা-হাঙ্গামা বাঁধানোর অপচেষ্টায় লিপ্ত। ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্রকাশ্যেই সহিংসতায় মদদ দিচ্ছেন। তিনি সহিংসতা নিয়ন্ত্রণ না করতে ইরাকি পুলিশ বাহিনীর প্রতি আবেদন জানাচ্ছেন।

তেহরানের জুমার নামাজের এ অস্থায়ী খতিব বলেন, পশ্চিমাদের মদদপুষ্ট কোনও কোনও রাজনৈতিক গোষ্ঠী কারবালা ও বসরায় অপরাধযজ্ঞ চালিয়েছে। ইরাকের জনগণের উচিত এই অপরাধীদের থেকে দূরে থাক।

ইরাকের সংকট সমাধানে বৈধ পন্থার আশ্রয় নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ইরাকের জনগণ দেশটির ধর্মীয় নেতৃবৃন্দ ও বৈধ সরকারের তত্ত্বাবধানে সংকট উত্তরণে সক্ষম।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। এসব বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহতের সংখ্যা ইতোমধ্যেই ২০০ ছাড়িয়েছে। আহত হয়েছে কমপক্ষে আট হাজার মানুষ। তবে নির্বিচারে গুলিবর্ষণ করে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যেই ইরাক সরকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ইরান। সূত্র: পার্স টুডে, আল জাজিরা।

/এমপি/
সম্পর্কিত
মানুষ ঠান্ডা করার ‘ফ্রিজ’ আনলো জাপান
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু