দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের

বিদেশ ডেস্ক
০২ নভেম্বর ২০১৯, ১৯:৪৭আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৯:৪৯

ভারতের রাজধানী দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। শনিবার দিল্লিতে ইন্দো জার্মান চেম্বার অব কমার্সের এক অনুষ্ঠানে তিনি এ উদ্বেগের কথা জানান। পরামর্শ দেন দূষণ কমানোর উপায় নিয়েও। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। দিল্লির দূষণ নিয়ে উদ্বেগ জার্মান চ্যান্সেলর ম্যার্কেলের
দূষণ কমাতে ডিজেল চালিত যানবাহনের বদলে শহরাঞ্চলে ইলেকট্রিক বাস চালানোর পরামর্শ দেন ম্যার্কেল। ইন্দো জার্মান চেম্বারের অনুষ্ঠানের সাইডলাইনে সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, তামিলনাড়ুতেও আমরা ২০০ মিলিয়ন ইউরো বিনিয়োগ করেছি সেখানকার বাস সেক্টরের সংস্কারের জন্য। শুক্রবার দিল্লির দূষণ যারা লক্ষ্য করেছেন, তারা এখানে ডিজেল বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চা‌লানোর ব্যাপারে দাবি জানাতে পারেন।

ম্যার্কেল বলেন, নতুন জার্মান-ভারত অংশীদারিত্বের অংশ হিসেবে জার্মানি ইলেকট্রিক বাসের মতো পরিবেশবান্ধব প্রকল্পে আগামী পাঁচ বছরে এক বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে।

দিল্লির বায়ু দূষণ এমন পর্যায়ে পৌঁছেছে যে, সরকারিভাবে জনস্বাস্থ্যজনিত আপদকালীন পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।

রাষ্ট্রপতি ভবন‌ে ম্যার্কেলকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর সময় খালি চোখেই অনুভব করা যাচ্ছিল ধোঁয়াশা। তবে মোদি কিংবা জার্মান নেতা, কেউই দূষণের মুখোশ পরেননি।

আশপাশের রাজ্যে শস্যের বর্জ্য জ্বালানো ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের রাজধানীর আকাশ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মঙ্গলবার পর্যন্ত সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আগামী সপ্তাহ পর্যন্ত সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

সরকারের কেন্দ্রীয় দূষণ ন‌িয়ন্ত্রণ বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, এ বছর দিল্লিতে এটাই সবচেয়ে খারাপ পরিস্থিতি।

/এমপি/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি