যুক্তরাজ্যে বাংলা খাবারের রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত নারীরা

অদিতি খান্না, যুক্তরাজ্য
০৮ নভেম্বর ২০১৯, ১০:১৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ১১:৫৫

যুক্তরাজ্যে বাংলাদেশি খাবারের থিম নিয়ে একটি রেস্তোরাঁ শুরু করতে যাচ্ছেন একদল ব্রিটিশ নারী। তারা সবাই বাংলাদেশি বংশোদ্ভূত। দেশটির ‘বাংলা টাউন’ নামে পরিচিত ব্রিট লেন এলাকায় ‘টাটি: ব্রিক লেন কমিউনিটি ক্যাফে’ নামের ওই ক্যাফেটি চালু করতে যাচ্ছেন তারা। ইতোমধ্যে লন্ডনে সম্মিলিতভাবে টেস্টিং সেশনের প্রশিক্ষণ নিচ্ছে দলটি। টাটি’কে ব্রিক লেনের বাঙালি নারীদের একটি সামাজিক উদ্যোগ হিসেবে ধরা হচ্ছে। ব্রিট লেন হচ্ছে যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের একটি পর্যটন কেন্দ্র, সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশি জনগণ থাকায় যা স্থানীয়দের বাংলা টাউন নামে পরিচিত। উদ্যোক্তরা জানান, খাঁটি বাংলা খাবার দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ক্যাফে চালুর উদ্যোগ, যার খাবার হবে ঘরে তৈরি, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক।

যুক্তরাজ্যে বাংলা খাবারের রেস্তোরাঁ চালু করতে যাচ্ছে বাংলাদেশি বংশোদ্ভূত নারীরা

চলতি বছরের শুরুর দিকে এই প্রকল্প শুরু করতে গণ-অর্থায়ন নিশ্চিত করে ঐতিহ্য কালেক্টিভ নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। লন্ডন মেয়রসহ একাধিক স্বতন্ত্র দাতাদের কাছ থেকে কিছু অর্থ পেয়েছে তারা। ঐতিহ্য কালেক্টিভ জানিয়েছে, ‘টাটি বাংলা টাউনের কেন্দ্রে বাংলা সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়।’

সংস্থটি আরও জানিয়েছে, ‘টাটি এমন একটি ক্যাফে, যেখানে আপনি এমন নারীদের সঙ্গে এনে বাড়ির বাংলা রান্নার জ্ঞান অর্জন করতে পারবেন। যারা বাড়িতে বাঙালি আতিথেয়তা ও সংস্কৃতির প্রশিক্ষণ, শিক্ষা ও এর আস্থা অর্জন করাতে কমবয়সী নারীদের সঙ্গে নিয়ে পারিবারিক রেসিপি রান্না করেন।’

এই ধারণা নিয়ে লন্ডনের বেশ কয়েকজন নারী সম্মিলিতভাবে কাজ করছেন। এই মুহূর্তে তারা এমন বিনিয়োগকারী খুঁজছেন, যে তাদেরকে একটি স্থায়ী বহুমুখী স্থান ভাড়া করতে সহায়তা করতে পারবেন। তাদের লক্ষ্য খাঁটি বাংলা খাবার প্রচার ও বাংলা তরকারির মতো কিছু সেকেলে রেস্তোঁরা ঘিরে থাকা ভ্রান্তি দূর করা।

উদ্যোক্তাদের মধ্যে এক নারী বলেন, ‘আমরা যদি এই খাবারের দোকানটি খুলতে পারি, তবে নারীরা মনে করবেন যে তাদের নিজস্ব কিছু আছে যা তারা অর্জন করেছেন। এটা এমন একটি স্থান যেখানে বাংলাদেশি খাবার ও সংস্কৃতি আমরা প্রদর্শন করতে পারি।’ এজন্য ব্রিক লেনকেই নিরাপদ স্থান মনে করছেন তারা

ঐতিহ্য কালেক্টিভ বলছে যে, তারা বিশ্বাস করে যে নারীরা জীবনের অভিজ্ঞতা, রান্নার জ্ঞান-দক্ষতা, ঘর ও তাদের সন্তান পরিচালনার মাধ্যমে দক্ষতা অর্জন করেছেন। টাটি’কে একটি পেশাদার রান্নাঘর এবং নারীদের জন্য নতুন দক্ষতা শিখতে, প্রশিক্ষণ গ্রহণ করতে ও ঘন ঘন ব্রিট লেনে আসা বিশাল সংখ্যক গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করার জন্য ইতিবাচক নিরাপদ পরিবেশ হিসেবে ধরা হয়।

 

/এইচকে/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম