যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী কৌশলের সমালোচনায় চীন

বিদেশ ডেস্ক
০৮ নভেম্বর ২০১৯, ২২:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০১৯, ২৩:৪৬
image

ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি থেকে সরে আসতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। ইরানের বিরুদ্ধে নতুন করে আমেরিকার নিষেধাজ্ঞা আরোপের প্রতিক্রিয়ায় শুক্রবার (৮ নভেম্বর) চীনের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি ঝাই জুন এ আহ্বান জানান।

যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী কৌশলের সমালোচনায় চীন

ঝাই জুন বলেছেন, ‘পশ্চিম এশিয়ায় বর্তমানে যে উত্তজনাকর পরিস্থিতি বিরাজ করছে, তার জন্য মার্কিন নীতি দায়ী। কারণ, এই পরিস্থিতির সঙ্গে ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনের সরে যাওয়ার সম্পর্ক রয়েছে।’

চীনা দূত আরও বলেন, ‘বেইজিং আশা করছে পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়া হবে।’

গত ৪ নভেম্বর মার্কিন সরকারের অর্থ মন্ত্রণালয় ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকজন সামরিক ও বেসামরিক ব্যক্তিত্ব এবং একটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তার আগে ইরানের সর্বোচ্চ নেতা আমেরিকার সঙ্গে যেকোনও ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের