ইরানকে পারমাণবিক চুক্তি বাস্তবায়নের আহ্বান ইইউ’র

বিদেশ ডেস্ক
১২ নভেম্বর ২০১৯, ০৭:৩৮আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ০৭:৪১
image

পারমাণবিক চুক্তি থেকে সরে আসতে ইরানের চতুর্থ দফা পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সোমবার (১১ নভেম্বর) ব্রাসেলসে ইইউর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি এই উদ্বেগ প্রকাশ করেন। এ সময় তিনি, ইরানকে ২০১৫ সালের ওই চুক্তি বাস্তবায়নেরও আহ্বান জানান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ইরানকে পারমাণবিক চুক্তি বাস্তবায়নের আহ্বান ইইউ’র

২০১৫ সালের জুনে ভিয়েনায় নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, চীন (পি-ফাইভ) ও জার্মানি (ওয়ান) ইরানের সঙ্গে পরমাণু চুক্তি স্বাক্ষর করে। ওবামা আমলে স্বাক্ষরিত এই চুক্তিকে ‘ক্ষয়িষ্ণু ও পচনশীল’ আখ্যা দিয়ে ২০১৮ সালের মে মাসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নভেম্বরে থেকে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল শুরু করে ওয়াশিংটন। এর পর থেকে ইরান তাদের প্রতিশ্রুতি পর্যায়ক্রমে হ্রাস করছে। সম্প্রতি চতুর্থ দফা পদক্ষেপ নিয়েছে তেহরান। এতে উদ্বেগ প্রকাশ করেছে ইইউ, ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি।

মোগেরিনি বলেন, ‘ইরান তার ফোরদু স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছে তাতে মনে হচ্ছে দেশটি পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যেতে চায়, যা গভীর উদ্বেগের বিষয়।’

তিনি আরও বলেন, ইউরোপ এ ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র প্রতিবেদনের অপেক্ষা করছে। ওই প্রতিবেদন পাওয়ার পর পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি এবং ইইউ তাদের প্রতিক্রিয়া জানাবে।

এদিকে লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জন অ্যাসেল বোর্ন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছেন, ইরান সম্পর্কে আইএইএ’র প্রতিবেদন হাতে পাওয়ার আগে এ বিষয়ে কোনও মন্তব্য করা ঠিক হবে না।

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম