দুই কোটি টাকায় প্রিমিয়াম রেসিডেন্সি দিচ্ছে সৌদি আরব

বিদেশ ডেস্ক
১৩ নভেম্বর ২০১৯, ১৫:৫৯আপডেট : ১৩ নভেম্বর ২০১৯, ১৮:৪৮

প্রায় দুই কোটি টাকায় প্রিমিয়াম রেসিডেন্সি দিচ্ছে সৌদি আরব। ইতোমধ্যেই এর সুযোগ নিয়েছেন ৭৩ বিদেশি। সৌদি আরাবিয়া প্রিমিয়াম রেসিডেন্সি সেন্টার (এসএপিআরসি)-এর এক বিবৃতিতে বিষয়টি  নিশ্চিত করা হয়েছে। এ সুবিধা পেতে এককালীন দুই লাখ ১৩ হাজার ৩১৩ ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় এক কোটি ৮০ লাখ ৮৯ হাজার ৬৮২ টাকা। কিংবা চাইলে প্রতি বছর নতুন করে এ সুবিধা নবায়ন করা যাবে। সেক্ষেত্রে খরচ পড়বে ২৬ হাজার ৬৬৫ ডলার। অর্থাৎ, বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৬১ হাজার ২৮৪ টাকা। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম দ্য নিউ আরব। দুই কোটি টাকায় প্রিমিয়াম রেসিডেন্সি দিচ্ছে সৌদি আরব
প্রতিবেদনে বলা হয়, সৌদি নাগরিকদের জন্য নির্ধারিত সব সুবিধা না পেলেও দেশটিতে কাজ ও বিনিয়োগের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন প্রিমিয়াম রেসিডেন্টরা। কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই তারা কোম্পানি বা কর্মস্থল বদলাতে পারবেন।

এসএপিআরসি-এর বিবৃতিতে বলা হয়েছে, প্রথম দফায় প্রিমিয়াম রেসিডেন্সি পাওয়া ৭৩ জন ১৯টি দেশের নাগরিক। এদের মধ্যে কয়েকজন ইতোমধ্যেই সৌদিতে বসবাস করছেন।

এসএপিআরসি-এর প্রধান নির্বাহী কর্মকর্তা বন্দর আল আয়েদ বলেন, সৌদি রাজতন্ত্র প্রত্যেককেই স্বাগত জানায়। প্রাসঙ্গিক শর্তাদি পূরণে সক্ষম এমন প্রত্যেকের প্রিমিয়াম রেসিডেন্সির জন্য আবেদনের সুযোগ রয়েছে। ইতোমধ্যেই যেসব বিদেশি সৌদিতে অবস্থান করছেন কিংবা অন্যত্র থেকে যারা এখানে এসে বসতি স্থাপনে আগ্রহী তাদের সবার জন্যই এটি প্রযোজ্য।

বন্দর আল আয়েদ বলেন, আমাদের দেশ আজ অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য। কৌশলগত অবস্থান, সমৃদ্ধ ইতিহাস ও বৈচিত্র্য ও উন্নত অবকাঠামোর মতো নানা সুবিধার ফলে অনেকেই এখানে কাজ, বিনিয়োগ বা বসবাসে আগ্রহী। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কারণে লোকজন আগ্রহী তা হচ্ছে সৌদি আরবের সুরক্ষা ও স্থিতিশীলতা।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম