বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১০:৫৮আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১৭:১৯

ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিন জোন এলাকার কাছে রবিবার মিসাইল হামলার ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। ফলে কারা এ হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। বাগদাদে ক্ষেপণাস্ত্র হামলা
বাগদাদের গ্রিন জোন এলাকায় ইরাকের গুরুত্বপূর্ণ সরকারি অফিস এবং বিদেশি মিশন ভবনগুলো অবস্থিত। এই জোনের কাছেই রবিবার তিনটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইতোপূর্বে সরকারবিরোধী বিক্ষোভেও বাগদাদের কেন্দ্রস্থলে অবস্থিত গ্রিন জোনে সহিংসতার ঘটনা ঘটে। ইরাকের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের হিসাবে গত ১ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভে নিহত হয়েছেন অন্তত ৩২৫ জন ইরাকি নাগরিক। আহত হয়েছেন প্রায় ১৫ হাজার মানুষ। তবে নির্বিচারে গুলিবর্ষণ করে বিক্ষোভকারীদের ওপর রাষ্ট্রীয় বাহিনীর হত্যাযজ্ঞের মধ্যেই ইরাক সরকারের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে প্রতিবেশী দেশ ইরান।

গত ১ সেপ্টেম্বর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। গ্রিন জোন ছাড়াও দেশজুড়ে বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের ওপর গুলিবর্ষণ করে ইরাকি পুলিশ। অব্যাহত গণবিক্ষোভের মধ্যেই রবিবার গ্রিন জোনে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটলো। তবে এর সঙ্গে বিক্ষোভকারীদের কোনও সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম