ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন বোবদে

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১১:৩১আপডেট : ১৮ নভেম্বর ২০১৯, ১১:৩৬

ভারতের নতুন প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন শরদ অরবিন্দ বোবদে। সোমবার দেশটির ৪৭তম প্রধান বিচারপতি শপথগ্রহণের মধ্য দিয়ে পূর্বসূরি রঞ্জন গগৈয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। ভারতের নতুন প্রধান বিচারপতি হলেন বোবদে
৬৩ বছরের বোবদের মেয়াদ থাকবে প্রায় ১৭ মাস। তিনি ২০২১ সালের ২৩ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

রবিবার প্রধান বিচারপতির পদ থেকে অবসর গ্রহণ করেন রঞ্জন গগৈ। তার উত্তরসূরি শরদ অরবিন্দ বোবদে ইতোপূর্বে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন। যে মামলায় অযোধ্যার ঐতিহ্যবাহী বাবরির মসজিদের ধ্বংসস্তূপের ওপর রাম মন্দির নির্মাণের রায় দেওয়া হয়েছিল; সেই মামলায় পাঁচ সদস্যের বিচারিক বেঞ্চের একজন ছিলেন শরদ অরবিন্দ বোবদে। ভারতীয় সংবাদমাধ্যমগুলো ওই মামলার রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যায়িত করে থাকে।

বিচারপতি বোবদে ইতোপূর্বে সাবেক প্রধান বিচারপতি জে এস খেহারের নেতৃত্বে নয় বিচারকের বেঞ্চেরও সদস্য ছিলেন। ওই বেঞ্চ ২০১৭ সালের অগাস্ট মাসে সর্বসম্মতিক্রমে মৌলিক অধিকার রক্ষায় রাইট টু প্রাইভেসি বা গোপনীয়তার অধিকারের সাংবিধানিক সুরক্ষা নিশ্চিতের আদেশ দেন।

মহারাষ্ট্রের আইনজীবী পরিবারে জন্মগ্রহণ করা বোবদে প্রথম থেকেই আইন ও বিচার বিষয়ে তুখোড় ছিলেন। তিনি প্রবীণ আইনজীবী অরবিন্দ শ্রীনিবাস বোবদের পুত্র।

অভিজ্ঞতার নিরিখেই শরদ অরবিন্দ বোবদেকে ভারতের প্রধান বিচারপতি হিসাবে বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রের কাছে চিঠি লিখে তার নাম প্রস্তাব করেন সদ্য সাবেক প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ প্রধান বিচারপতি হিসেবে এসএ বোবদের নিয়োগপত্রে স্বাক্ষর করেন। এরপরই আইন মন্ত্রণালয় ভারতীয় বিচার বিভাগের পরবর্তী প্রধান হিসাবে তার নাম ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করে।

১৯৫৬ সালের ২৪ এপ্রিল মহারাষ্ট্রের নাগপুরে জন্মগ্রহণ করেন বোবদে। এরপর নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগ এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৭৮ সালে মহারাষ্ট্রের বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। বোবদে বম্বে হাইকোর্টের নাগপুর বেঞ্চে দীর্ঘদিন আইনজীবী হিসেবে অনুশীলন করেন। সুপ্রিম কোর্টে ২১ বছরেরও বেশি সময় ধরে আইনজীবী হিসাবে কাজ করেন তিনি। ১৯৯৮ সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট মনোনীত হন।

বিচারপতি বোবদেকে ২০০৯  সালের ২৯ মার্চ বম্বে হাইকোর্টে পাঠানো হয়। অতিরিক্ত বিচারক হিসাবে সেখানে নিয়োগ দেওয়া হয় তাকে। পরে ২০১২ সালের ১৬ অক্টোবর মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন বোবদে। ২০১৩ সালের ১২ এপ্রিল তিনি সুপ্রিম কোর্টের বিচারক হন।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম