ইয়েমেন সীমান্তে দুই সৌদি সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৯, ১৫:৫৯আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৩:১১

ইয়েমেন সীমান্তে দায়িত্ব পালনরত অবস্থায় সৌদি আরবের দুই সেনা সদস্য নিহত হয়েছেন। নিহতদের নাম আল গামিদি ও বদর ইসা ইসসিলমি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। ফাইল ছবি
প্রতিবেদনে নিহতদের পদমর্যাদা প্রকাশ করা হয়নি। ঠিক কখন, কী পরিস্থিতিতে তারা নিহত হয়েছেন, সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি। তবে সীমান্তে মাঝেমধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় সোদি সেনারা।

সৌদি আরবের নাজরান ও জিজানে একাধিকবার হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে। এ মাসের গোড়ার দিকেই রিয়াদ জানায়, জিজানে তাদের পাঁচ সেনা নিহত হয়েছে।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। পালিয়ে সৌদিতে আশ্রয় নেন হাদি। তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে সৌদি সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। গত মে মাসের শেষদিকে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস করার দাবি করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। প্রায় একই সময় সৌদির নাজরান বিমানবন্দরে তিন দফায় হামলা চালানোর দাবি করে হুথি বিদ্রোহীরা। এরপরও বিভিন্ন সময়ে দফায় দফায় তেলক্ষেত্রসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রাখে বিদ্রোহীরা। হুথিদের দাবি, তারা সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের ৩০০ গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে। সূত্র: আনাদোলু এজেন্সি।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান