আমির খানকে কেন্দ্র করে গৃহবধূর আত্মহত্যা

বিদেশ ডেস্ক।।
২৭ নভেম্বর ২০১৫, ২৩:১২আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৬

আমির খান ভারতে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা নিয়ে বলিউড তারকা আমির খানের মন্তব্য নিয়ে স্বামীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের পর আত্মহত্যা করেন ২৪ বছর বয়সী এক গৃহবধূ। বুধবার ভারতের ভোপালের জাবালপুরে এ ঘটনা ঘটে। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
জাবালপুর কোতোয়ালী এলাকার বাসিন্দা ওই গৃহবধূর নাম সোনম পাণ্ডে। ঝগড়ার পর সোনম বিষপানে আত্মহত্যা করেন। তিনি তিন সন্তানের মা।সোনমের স্বামী মায়নক পাণ্ডে একটি এনজিওতে কাজ করেন। তিনি পুলিশকে বলেছেন, আমির খানের অসহিষ্ণুতা নিয়ে আলোচনার সূত্র ধরে তাদের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এক পর্যায়ে সোনম বিষপান করেন। পরিবারের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় বুধবার রাত সাড়ে এগারোটার দিকে হাসপাতালে নিয়ে যায়। এর কয়েকঘণ্টা পর সোনমের মৃত্যু হয়। চিকিৎসকরা নিশ্চিত করেছেন বিষপানে সোনমের মৃত্যু হয়।
নিহতের শ্বশুর বাবা আরপি পাণ্ডে জানান, সোনম আমির খানের একজন ভক্ত। খানের অসহিষ্ণুতা বিষয়ক মন্তব্য নিয়ে উপহাস করলে সোনম রেগে যায়। 

পুলিশ জানিয়েছে ঘটনা অন্যদিক থেকেও খতিয়ে দেখছে তারা। কোতোয়ালী থানার তদন্ত কর্মকর্তা ওপি সিং বলেন, ‘প্রাথমিকভাবে আমরা স্বামীর বক্তব্য ধরে তদন্ত করছি। বিষের নমুনা সংগ্রহ করা হয়েছে। নিহতের ভাই দাবি করেছেন, যৌতুকের জন্য সোনমকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান বলেছিলেন, ‘নিজের সন্তানদের নিয়ে কিরণ এতটাই শঙ্কিত যে, একবার আমাকে সে জিজ্ঞেস করেছিলেন, আমাদের কি ভারত ছেড়ে চলে যাওয়া উচিত?’ এরপর সারা ভারত জুড়ে সমালোচনা মুখে পড়েন এই তারকা।

/এএ/এমএনএইচ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম