সেনাবাহিনীকে ব্যঙ্গকারী কবিদের সাজার মেয়াদ বাড়ালো মিয়ানমার

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৩:৫৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৯, ১৪:০২

সেনাবাহিনীকে ব্যঙ্গকারী কবিদের সাজার মেয়াদ বাড়িয়েছে মিয়ানমারের একটি আদালত। এ কবিরা ‘পিকক জেনারেশন’ নামে একটি কাব্যদলের সদস্য। সেনাবাহিনীকে নিয়ে স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পরিবেশনার দায়ে গত এপ্রিলে তাদের গ্রেফতার করা হয়। পরে গত মাসে কাব্যদলটির পাঁচ সদস্যকে এক বছরের কঠোর সশ্রম কারাদণ্ড দেন আদালত। এরমধ্যেই ১৮ নভেম্বর সোমবার একই অভিযোগে তাদের আরও এক বছরের কারাদণ্ড দেন ইয়াঙ্গুনের একটি আদালত। তবে নতুন রায়ে আরও একজন কবিকে শাস্তির আওতায় আনা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স। সেনাবাহিনীকে ব্যঙ্গকারী কবিদের সাজার মেয়াদ বাড়ালো মিয়ানমার
সাজাপ্রাপ্তদের আইনজীবী সান সান মাইয়িন্ত রয়টার্সকে জানিয়েছেন, ইতোমধ্যেই তারা যে সাজা ভোগ করছেন তার সঙ্গে নতুন সাজা কার্যকর হবে। অর্থাৎ, তাদের বাড়তি ১৮ দিন কারাগারে থাকতে হবে। তবে রয়টার্স জানিয়েছে, মামলা এখানেই শেষ হয়। দেশটির আরও একাধিক শহরে এই কবিদের বিরুদ্ধে বহু মামলা দায়ের করা হয়েছে।

‘পিকক জেনারেশনের’ ওই আয়োজন ফেসবুকে লাইভ করা হয়েছিল। এতে কবিতা, রসাত্মবোধ ও নাচের মাধ্যমে পার্লামেন্টে সেনাবাহিনীর অংশীদারিত্বের তীব্র সমালোচনা করা হয়। দেখানো হয় সামরিক উর্দি পরা একটি কুকুরের ছবি। পরে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে কাব্যদলটির তিন সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করে কর্তৃপক্ষ। তবে কোনও অন্যায় কাজে জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন কবিরা।

রয়টার্সের পক্ষ থেকে বিষয়টি নিয়ে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের দিক থেকে কোনও সাড়া মেলেনি।

এ রায়ের সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক ফিল রবার্টসন বলেন, আদালত শিল্পীদের সেনাবাহিনীর জন্য হুমকি হিসেবে রায় দিয়েছে। এটা মত প্রকাশের অধিকারকে উপহাসের শামিল। সমালোচকদের মুখ বন্ধ করতে মিয়ানমারের সেনাবাহিনী কতটা নিচে নামতে পারে তারা সেটি দেখিয়েছে। সূত্র: রয়টার্স, এইচআরডব্লিউ।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম