অবশেষে চিকিৎসার জন্য লন্ডন গেলেন নওয়াজ শরীফ

বিদেশ ডেস্ক
১৯ নভেম্বর ২০১৯, ১৯:২৬আপডেট : ২০ নভেম্বর ২০১৯, ২২:২৬

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে যাত্রা শুরু করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। মঙ্গলবার সকালে লাহোর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি বিমানে কাতারের রাজধানী দোহার উদ্দেশে রওয়ানা হন তিনি। পরে দোহা থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন তিনি।

অবশেষে চিকিৎসার জন্য লন্ডন গেলেন নওয়াজ শরীফ দুর্নীতির দায়ে কারাবন্দি থাকা অবস্থায় গত ২২ অক্টোবর নওয়াজের রক্তের প্লেটলেট অত্যন্ত সংকটজনক মাত্রা ২,০০০-এ নেমে আসলে তাকে লাহোরের সার্ভিসেস হাসপাতালে ভর্তি করা হয়। তবে গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চিকিৎসা নিলেও তার শারীরিক অবস্থার বিশেষ উন্নতি হয়নি। প্লেটলেট কাউন্ট কিছুতেই স্বাভাবিক অবস্থায় আসছে না। এরকম পরিস্থিতিতে শুক্রবার তার দেশত্যাগের নিষেধাজ্ঞা তুলে নিলে ৬৯ বছর বয়সী নওয়াজকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেয় তার পরিবার।

কিন্তু এক্সিট কন্ট্রোল লিস্টে নাম থাকার কারণে বিদেশযাত্রার বিষয়টি স্থগিত হয়ে যায়। অবশেষে দেশ ছাড়তে পেরেছেন তিনি।গত শনিবার লাহোর হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার অনুমতি দেন। চার সপ্তাহ সেখানে যাওয়ার অনুমতি দেয়া হলেও মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে সময় নওয়াজের লন্ডনে অবস্থানের সময় বাড়ানো যাবে।

মঙ্গলবার সকালে লাহোর বিমানবন্দরের হজ টার্মিনাল থেকে পাকিস্তান ত্যাগ করেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের প্রধান নওয়াজ শরীফ।এসময় পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ড. আদনান খান, দলের বর্তমান চেয়ারম্যান শাহবাজ শরীফসহ কয়েকজন দলীয় নেতা।

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম