ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০৩:৩১আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৫:২৪

ইরাকের রাজধানী বাগদাদে নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বিক্ষোভকারী নিহত হয়েছে। এছাড়া বসরা শহরের কাছে মূল বন্দর অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের  সরিয়ে দিতে বলপ্রয়োগ করা হয়েছে। শুক্রবার পুলিশ সূত্রের বরাত দিয়ে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। তবে এদিন কোনও বিক্ষোভকারী নিহত হওয়ার খবর অস্বীকার করেছে ইরাকি কর্তৃপক্ষ। ইরাকে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৪ বিক্ষোভকারী নিহত

কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে তারা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই বিক্ষোভে অন্তত ৩৩০ জন নিহত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার বাগদাদের কেন্দ্রীয় সেতুর ওপর জড়ো হওয়া বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও গুলি বর্ষণ করে নিরাপত্তা বাহিনী। এতে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আর সরাসরি মাথায় টিয়ারগ্যাসের কৌটার আঘাত লেগে অপর দুই ব্যক্তি নিহত হয়। এছাড়া আহত হয় আরও অন্তত ৬১ জন। তবে ইরাকি প্রধানমন্ত্রীর সামরিক মুখপাত্র কোনও বিক্ষোভকারী নিহত হওয়ার খবর অস্বীকার করেছেন।

রাজধানী বাগদাদ ছাড়াও শুক্রবার ইরাকের মূল বন্দর উম কাসরের প্রবেশ পথ অবরোধ করে রাখা বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী। সোমবার থেকে ওই পথটি অবরোধ করে রাখা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা খুলে দেওয়া হলেও বন্দরের কার্যক্রম এখনও স্বাভাবিক হয়নি।

এদিকে শুক্রবার ইরাকের নির্বাচনি আইন দ্রুত সংস্কার করতে রাজনীতিবিদদের তাগিদ দিয়েছেন দেশটির শীর্ষ শিয়া মুসলিম নেতা আয়াতুল্লাহ আলি আল সিসতানি। তিনি বলেন, এই পরিবর্তনের মধ্য দিয়েই কেবল প্রাণঘাতী বিক্ষোভের অবসান ঘটতে পারে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম