দ্বিতীয়বার ব্রেক্সিট গণভোট হলে নিরপেক্ষ থাকবো: জেরেমি করবিন

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ০৫:১৫আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ০৫:১৯

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বের হয়ে যাওয়া (ব্রেক্সিট) নিয়ে দ্বিতীয়বার গণভোট হলে নিরপেক্ষ থাকবেন বলে জানিয়েছেন দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন। ভোটের ফলাফল বিশ্বাসযোগ্য রাখতে এবং দেশকে ঐক্যবদ্ধ করতে নিরপেক্ষ থাকবেন বলে শুক্রবার জানিয়েছেন তিনি। তবে এই ইস্যুতে দলের অবস্থান বিশেষ সম্মেলনে নির্ধারিত হবে বলে জানিয়েছেন ৭০ বছর বয়সী এই নেতা। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা জেরেমি করবিন

২০১৬ সালে এক গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় দেয় যুক্তরাজ্যের ভোটাররা। ব্রেক্সিট পরবর্তীকালে ইইউ’র সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কের শর্ত নির্দিষ্ট করে কয়েক দফায় তৈরি হয় ব্রেক্সিট চুক্তি। তবে ব্রিটিশ পার্লামেন্ট এসব চুক্তি অনুমোদন করেনি। ফলে আগামী ১২ ডিসেম্বর দেশটিতে অনুষ্ঠিত হবে নতুন সাধারণ নির্বাচন। এই নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন।

রক্ষণশীল দলের নেতা ও প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্মত হওয়া চুক্তি বজায় রেখে আগামী বছরের জানুয়ারিতেই ব্রেক্সিট বাস্তবায়ন করতে চান। অপর দিকে বিরোধী দল লেবার পার্টি ইইউ-এর সঙ্গে নতুন চুক্তি করতে দরকষাকষি করতে চায়। এছাড়া আগামী বছর তার ওপর গণভোট আয়োজনেরও প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

শুক্রবার বিবিসি টিভিতে সম্প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে জেরেমি করবিন বলেন, আমি প্রধানমন্ত্রী হবো, যদি আমি তা হই তাহলে ইইউ ও ব্রেক্সিট নিয়ে অন্তহীন বিতর্ক চলতে দেয়ার চেয়ে ওই সময় আমি নিরপেক্ষ অবস্থান নেব। তাতে আমাদের জনগোষ্ঠী ও দেশকে ঐক্যবদ্ধ করতে বিশ্বাসযোগ্যভাবে (গণভোটের) ফলাফল প্রকাশ করতে পারবো।

জেরেমি করবেন আগে থেকেই বলে আসছেন বিশেষ সম্মেলনের মধ্য দিয়ে এই ইস্যুতে লেবার পার্টির অবস্থান নির্ধারণ করা হবে। তবে ব্রেক্সিট নিয়ে লেবার পার্টির অভ্যন্তরে মতবিরোধ রয়েছে। অনেক সিনিয়র নেতা প্রকাশ্যে বলে আসছেন তারা ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে প্রচারণা চালাবেন।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম