আমিরাতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্কোয়াড্রন!

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ১৭:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৭:৫৯

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যেই আরব বিশ্বে নিজের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই খবর বেরিয়েছে, যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্য থেকে এফ-৩৫ স্কোয়াড্রন সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নিয়েছে মার্কিন বিমান বাহিনী। উটাহভিত্তিক সংবাদমাধ্যম স্ট্যান্ডার্ড এক্সামিনার-এর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রুশ সংবাদমাধ্যম স্পুটনিক। প্রতিবেদনে বলা হয় আমিরাতের পাশাপাশি সৌদি আরবেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস। দেশটিতে বাড়তি তিন হাজার মার্কিন সেনা মোতায়েন করতে যাচ্ছে ওয়াশিংটন। আমিরাতে যুক্তরাষ্ট্রের এফ-৩৫ স্কোয়াড্রন!
৩৮৮তম ফাইটার উইং-এর কমান্ডার কর্নেল স্টিভেন বেহমার জানিয়েছেন, ৩৪তম এবং ৪৬৬তম ফাইটার স্কোয়াড্রনের সদস্যদের উটাহ থেকে সংযুক্ত আরব আমিরাতের আল ধাপরা বিমান ঘাঁটিতে পাঠানো হয়েছে।

আমিরাতে পাঠানো মার্কিন বাহিনীর সদস্যদের নাম রিজার্ভ ইউনিট থেকেও প্রত্যাহার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মাটিতে সক্রিয় দায়িত্ব পালনকারী সদস্যদের তালিকাতেও আর তাদের নাম থাকছে না।

এর আগে ২০১৯ সালের গোড়ার দিকে হিল বিমান ঘাঁটি থেকে চতুর্থ ফাইটার স্কোয়াড্রন মধ্যপ্রাচ্যে পাঠায় ওয়াশিংটন। তবে ছয় মাস পর মার্কিন বিমান ও সামরিক বাহিনীর সদস্যদের দেশে ফিরিয়ে নেওয়া হয়।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম