২৫৪ কোটি টাকার টিভি বিজ্ঞাপন মাইকেল ব্লুমবার্গের

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০১৯, ১৯:৪১আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ২২:৫২

টিভি বিজ্ঞাপনের পেছনে মাত্র এক সপ্তাহেই অন্তত ৩০ মিলিয়ন ডলার খরচ করেছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ২৫৪ কোটি টাকা। মূলত যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টি থেকে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশা থেকেই বিজ্ঞাপন বাবদ এ পরিমাণ অর্থ ব্যয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে তার বিত্ত বৈভবের বিষয়টিও নতুন করে সামনে এসেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৫৪ কোটি টাকার টিভি বিজ্ঞাপন মাইকেল ব্লুমবার্গের
প্রতিবেদনে বলা হয়, আগামী সোমবার থেকে টেলিভিশন চ্যানেলগুলোতে ৬০ সেকেন্ডের এ বিজ্ঞাপন সম্প্রচার শুরু হবে। এটি হবে মূলত ৭৭ বছর বয়সী মাইকেল ব্লুমবার্গের একটি বায়োগ্রাফিক্যাল কমার্শিয়াল বা জীবনীধর্মী বিজ্ঞাপন।

যুক্তরাষ্ট্রের দুই ডজনেরও বেশি রাজ্যে প্রায় ১০০টি নিউজ মিডিয়ায় এ বিজ্ঞাপন সম্প্রচার করা হবে। ক্যালিফোর্নিয়া থেকে শুরু করে মেইন-এর মতো রাজ্যগুলো থাকবে এ তালিকা।

এদিকে বিপুল অর্থ ব্যয়ে এ বিজ্ঞাপন সম্প্রচারের সমালোচনা করেছেন অনেকে। বিশেষ করে ডেমোক্র্যাটিক পার্টির অন্য মনোনয়নপ্রত্যাশীরা এর সমালোচনায় মুখর হয়েছেন।

যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন চেয়েছিলেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স। সর্বশেষ দলীয় প্রার্থিতার দৌড়ে হিলারি ক্লিনটনের কাছে ছিটকে পড়েন তিনি। এবারও তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশী।

সিনেটর বার্নি স্যান্ডার্স বলেন, মাইকেল ব্লুমবার্গ বা অন্য বিলিয়নিয়াররা মনে করেন যে, তারা বিলিয়ন ডলার ব্যয় করে আমাদের নির্বাচনকে কিনতে পারবেন; তাদের এমন ধারণায় আমি বিরক্ত।

নির্বাচনি প্রচারণায় অর্থ ব্যয়ের তালিকা থেকে ছোট রাজ্য বা শহরগুলোকেও বাদ দেননি মাইকেল ব্লুমবার্গ। নর্থ ডাকোটা-র ফার্গো, মিসিসিপি-র বিলোক্সি-র মতো শহরে বিজ্ঞাপন বাবদ তার অর্ধলক্ষ ডলার ব্যয়ই তার প্রমাণ।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম