চীন গণতন্ত্রের শত্রু: তাইওয়ান

বিদেশ ডেস্ক
২৫ নভেম্বর ২০১৯, ১৯:৪১আপডেট : ২৫ নভেম্বর ২০১৯, ১৯:৪৪
image

চীনকে গণতন্ত্রের শত্রু আখ্যা দিয়েছে তাইওয়ান। সম্প্রতি অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাইওয়ানে চীনা গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠে আসে। এরপর দ্বীপ রাষ্ট্রটির ক্ষমতাসীন পার্টির চেয়ার‍ম্যান চো জুং-তাই বেইজিংকে তাদের সবচেয়ে লোভী প্রতিপক্ষ আখ্যা দেন। আসন্ন প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনকে সামনে সেখানকার রাজনীতিতে চীনের হস্তক্ষেপের সমালোচনাও করেন তিনি।

চীন গণতন্ত্রের শত্রু: তাইওয়ান

অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ওয়াং লিকিয়ান নামে এক চীনা নাগরিক অস্ট্রেলিয়ায় আশ্রয়ের আবেদন করেছেন। নিজেকে চীনা গুপ্তচর দাবি করে তিনি অভিযোগ করেছেন, অর্থ দিয়ে তাইওয়ান, হংকং ও অস্ট্রেলিয়ায় গুপ্তচরবৃত্তি পরিচালনা করছে বেইজিং। তার দাবি, দেশ ফিরলে নিপীড়নের শিকার হবেন। অন্যদিকে চীন বলছে, ‘স্বঘোষিত গুপ্তচর’ লিকিয়ান নিজ দেশে প্রতারণার অভিযোগে পলাতক রয়েছেন।

তাইওয়ানের  প্রেসিডেন্টের কার্যালয় সূত্র জানিয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগ তদন্ত করা হচ্ছে। দেশটির স্বাধীনতাপন্থী ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির চেয়ার‍ম্যান চো জুং-তাই বলেছেন, চীন থেকে প্রচুর ভুয়া সংবাদ এসেছে সেগুলোর অধিকতর তদন্ত দরকার। তাইপের এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘গণতন্ত্রের শত্রু চীন। বর্তমানে তাইওয়ানের সবচেয়ে লোভী প্রতিপক্ষ ও প্রতিযোগী হচ্ছে বেইজিং।’

উল্লেখ্য, তাইওয়ানকে চীনের নিজস্ব ভূখন্ড মনে চীন। প্রয়োজনে জোর করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে তারা। আর ওই অভিযোগকারীকে প্রতারক হিসেবে চিহ্নিত করেছে বেইজিং। 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম