শিশুদের ঔপনিবেশিক ইতিহাস পড়াতে চায় ব্রিটিশ লেবার পার্টি

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৬ নভেম্বর ২০১৯, ২৩:৫১আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ০৮:৪৮

উপনিবেশিক আমলে যুক্তরাজ্যের ভূমিকার ইতিহাস স্কুলশিক্ষার্থীর পড়ানো গুরুত্বপূর্ণ বলে মনে করছে দেশটির অন্যতম বড় রাজনৈতিক দল লেবার পার্টি। আসন্ন সাধারণ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার প্রকাশ করা দলটির সহায়ক ইশতেহারে এমন মন্তব্য করা হয়েছে। এতে বলা হয়েছে ক্ষমতায় গেলে একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে শিশুদের ওই ইতিহাস পড়ানো নিশ্চিত করা হবে। শিশুদের ঔপনিবেশিক ইতিহাস পড়াতে চায় ব্রিটিশ লেবার পার্টি

আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ব্রিটেনের সাধারণ নির্বাচন। নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গত সপ্তাহে দলীয় ইশতেহার প্রকাশ করে দেশটির বিরোধী দল লেবার পার্টি। মঙ্গলবার প্রকাশ করা হয়েছে আরেকটি সহায়ক ইশতেহার।

ওই ইশতেহারে বলা হয়েছে, একটি ট্রাস্ট গঠনের মাধ্যমে জাতীয় শিক্ষাক্রমে ঐতিহাসিক অন্যায়, উপনিবেশ আর ব্রিটিশ সাম্রাজ্যের ভূমিকা যুক্ত করা হবে। লেবার পার্টির সমতা ও নারী বিষয়ক ছায়া মন্ত্রী ডন বাটলার বলেন, ঐতিহাসিক অন্যায় স্বীকার করে নেওয়ার মধ্য দিয়ে আমরা একটি উন্নত ভবিষ্যত ও সকলের সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারবো।

বর্তমানে যুক্তরাজ্যের স্কুল পাঠ্যক্রমে ঔপনিবেশিক আমলের ইতিহাস অবশ্য পাঠ্য নয়। অনেকেই বলে থাকেন এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরা হচ্ছে না।

এক সময় পৃথিবীর নানা প্রান্তে উপনিবেশ স্থাপন করে যুক্তরাজ্য। ভারতীয় উপমহাদেশেও দুইশো বছর চলেছে তাদের উপনিবেশিক শাসন। এসব শাসনের কারণে স্থানীয়দের ওপর ব্যাপক চাপ পড়ার প্রমাণ নথিভুক্ত করেছেন ঐতিহাসিকেরা।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম