সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

বিদেশ ডেস্ক
২৭ নভেম্বর ২০১৯, ২০:৩২আপডেট : ২৭ নভেম্বর ২০১৯, ২০:৩৫

সিঙ্গাপুরে দেয়াল ধসে একজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। ২২ নভেম্বর শুক্রবার সিঙ্গাপুরের অ্যাংলো চাইনিস স্কুলের ওই দেয়াল ধসে পড়ে। দেশটির সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

সিঙ্গাপুরে দেয়াল ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

৩৮ বছর বয়সী ওই বাংলাদেশি প্রবাসীর নাম রিপন বলে জানিয়েছে দেশটির অভিবাসী শ্রমিক কেন্দ্র (মাইগ্রেন্ট ওয়র্কার্স সেন্টার)। সিঙ্গাপুরের মানবসম্পদ মন্ত্রণালয় এক বিবৃতিতে  জানায়, বার্কার রোডের একটি নির্মাণাধীন ভবনের নিচে কাজ করছিলেন ওই শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি।

পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল ১০টা ৪৮ মিনিটের দিকে এই দুর্ঘটনার খবর তাদের কাছে পৌঁছায়। এরপর স্থানীয় ট্যান টক সেং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ওই এলাকায় মানুষের চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।মানবসম্পদ মন্ত্রণালয় বলছে, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় প্রাচীর নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।   

রিপন এসিএস প্রাইমারি স্কুলের দেয়াল সংস্কারের কাজে সহায়তা করছিলেন।  অভিবাসী শ্রমিক কেন্দ্রের চেয়ারম্যান ইয়ো গুয়াত কোয়াং রিপনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এ ব্যাপারে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য যথাযথ কর্তৃপক্ষ, নিয়োগদাতা ও বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে অভিবাসী শ্রমিক কেন্দ্র যোগাযোগ করছে বলে জানিয়েছেন তিনি।  

এর আগে একই দিনে (২২ নভেম্বর) সিঙ্গাপুরের সেংক্যাংয়ে একটি নির্মাণাধীন স্থলে ক্রেন দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিলো।   

/এমএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম