চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে এশিয়ায় লাভবান কেবল তাইওয়ান ও ভিয়েতনাম

আশীষ বিশ্বাস, কলকাতা
২৯ নভেম্বর ২০১৯, ০০:১৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ১৬:৫২
image

পরস্পরের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের মাধ্যমে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধ শুরুর পর প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল বাংলাদেশ ও ভারত এতে লাভবান হবে। তবে ২০১৯ সালের প্রথমার্ধ শেষে দেখা গেছে, এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল তাইওয়ান ও ভিয়েতনামই যুক্তরাষ্ট্রে তাদের পণ্য রফতানি বাড়াতে পেরেছে। সবচেয়ে বেশি লাভবান হয়েছে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোম্পানিগুলো। এর পাশাপাশি মেক্সিকোর প্রতিষ্ঠানগুলো লাভের বড় অংশ পেয়েছে।

চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্যযুদ্ধে এশিয়ায় লাভবান কেবল তাইওয়ান ও ভিয়েতনাম

জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সংক্রান্ত সংস্থা ইউএনসিটিএডি পরিচালিত এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। জাতিসংঘের বিশ্লেষকরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় অর্থনীতির গতি কমেছে আর আক্রান্ত হয়েছে সারাবিশ্বের উন্নয়ন।   

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে চীনের রফতানি কমেছে ৩ হাজার ৫০০ কোটি ডলার। তবে এই ক্ষতি এড়াতে বেশ কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছে চীন। যেমন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও অন্য কৃষি পণ্য কেনা বন্ধ করা হয়েছে। এতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চীনা প্রতিষ্ঠানগুলো বেশ কিছু রফতানি পণ্যের দাম কমিয়েছে, ফলে আরও বেশি প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে তারা।

সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে, বাণিজ্য যুদ্ধে কেবল চীনই ক্ষতিগ্রস্ত হয়নি। দেশটিতে যুক্তরাষ্ট্রের সয়াবিন ও অন্য খাদ্য পণ্যের রফতানি ২৬ হাজার কোটি ডলার থেকে নেমে এসেছে মাত্র নয় হাজার কোটি ডলারে। মিনেসোটা, ইলিনয়ের মতো অঙ্গরাজ্যগুলোর কৃষকদের আয় সরাসরি ২৫ শতাংশ কমেছে। বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর বেশিরভাগই নিজস্ব অর্থায়নের মধ্য দিয়ে ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা। অপরদিকে চীনের তরফে ইলিনয় ও মিনেসোটার কৃষকদের লক্ষ্যবস্তু বানানোরও উদ্দেশ্য রয়েছে। এসব রাজ্যগুলোতে রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শক্ত অবস্থান।

বাণিজ্য যুদ্ধে লাভবান হওয়া অন্য দেশগুলোর মধ্যে তাইওয়ান যুক্তরাষ্ট্রে ৪২০ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। এর মধ্যে রয়েছে মূলত অফিস সামগ্রী ও অ্যাকসেসরিজ। এরপর মেক্সিকো রফতানি করেছে ৩৫০ কোটি ডলারের কৃষি পণ্য, পরিবহন ও ইলেক্ট্রনিক সামগ্রী রফতানি করেছে।

তাইওয়ানের পর এশিয়ার দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি রফতানি করতে পেরেছে ভিয়েতনাম। ২৬০ কোটি ডলারের আসবাব ও পণ্যসামগ্রী রফতানি করেছে। দক্ষিণ কোরিয়া, কানাডা ও ভারতের মতো দেশগুলো এই সময়ে যুক্তরাষ্ট্রে ১৫০ থেকে ৯০ কোটি ডলার পর্যন্ত রফতানি করতে পেরেছে।

/জেজে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি