লন্ডন ব্রিজে 'সন্ত্রাসী হামলা', পুলিশের গুলিতে নিহত ১

বিদেশ ডেস্ক
২৯ নভেম্বর ২০১৯, ২১:০০আপডেট : ২৯ নভেম্বর ২০১৯, ২৩:১৫

যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরি দিয়ে চালানো হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের গুলিতে এক সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছে। ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে ধারণা করা হচ্ছে।


গুলির শব্দ শোনার পর আতঙ্কিত মানুষ পালাতে শুরু করে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লন্ডন ব্রিজের এক পাশে এক ব্যক্তির ওপর কয়েক ব্যক্তিকে হামলা চালাতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই সেখানে পুলিশ পৌঁছে গুলি ছুড়ে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। খালি করে দেওয়া হয় ওই এলাকা। তারপরেও ব্রিজের ওপর গুলির শব্দ শোনা গেছে।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে,সেতুর ওপর ছুরিকাঘাতের ঘটনায় তাদের ডেকে পাঠানো হয়। পারিপার্শ্বিক ঘটনা এখনও পরিস্কার না হলেও সতর্কতামূলকভাবে এটিকে সন্ত্রাস সংশ্লিষ্ট বলে বিবেচনা করার কথা জানিয়েছে তারা।

ঘটনাস্থলের এক ভিডিও ফুটেজে একটি সাদা লরির দিকে পুলিশ সদস্যদের বন্দুক তাক করতে দেখা গেছে। বেশ কয়েকজন কর্মকর্তা ঘিরে রেখে সেটির পেছনের কন্টেইনার তল্লাশি করে। পরে এক ব্যক্তিকে আটক করার কথা জানানো হয়।

শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজে বাসের মধ্যে আটকা পড়েন আমান্ডা হান্টার নামে এক প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘হঠাৎ করে (বাস) থেমে গেল, গোলমাল শুনে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে তিন পুলিশ কর্মকর্তাকে এক ব্যক্তির দিকে এগিয়ে যেতে দেখলাম। মনে হলো তার হাতে কিছু একটা আছে, কিন্তু আমি শতভাগ নিশ্চিত নই। তারপরে এক পুলিশ কর্মকর্তা তাকে গুলি করে’। 

ঘটনাস্থলের আশেপাশে থাকা মানুষদের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা অনুসরণের পরামর্শ দিয়েছে লন্ডন পুলিশ।

এর আগে ২০১৭ সালের জুনে তিন জঙ্গি লন্ডন ব্রিজে ভিড়ের মধ্যে ভ্যান চালিয়ে দিয়ে এবং ছুরিকাঘাতে আটজনকে হত্যা করে।

/জেজে/এইচকে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম