সৌদি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথি বিদ্রোহীদের

বিদেশ ডেস্ক
৩০ নভেম্বর ২০১৯, ১০:১২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ১২:৩০
image

সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত ও এর দুই পাইলটকে হত্যার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।‌ ইরান সমর্থিত ওই সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি-ইয়েমেন সীমান্তের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপনযোগ্য ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হেলিকপ্টারটি ভূপাতিত করা হয়। তবে এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সৌদি হেলিকপ্টার ভূপাতিতের দাবি হুথি বিদ্রোহীদের

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আবদু রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। পালিয়ে সৌদিতে আশ্রয় নেন হাদি। তাকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে সৌদি সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে হুথি বিদ্রোহীরা। 

হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া আসিরি এক টুইটবার্তায় অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি দাবি করেছেন, সৌদি আরবের হেলিকপ্টারটি পুরোপুরি ভস্মীভূত হওয়ায় ভেতরে থাকা দুই চালকও মারা গেছেন। ইয়াহিয়া হুঁশিয়ার করেছেন, ইয়েমেনের আকাশ শত্রুমুক্ত রাখতে সব ধরনের অপতৎপরতা নস্যাৎ করা হবে। 
গত মে মাসের শেষদিকে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস করার দাবি করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। প্রায় একই সময় সৌদির নাজরান বিমানবন্দরে তিন দফায় হামলা চালানোর দাবি করে হুথি বিদ্রোহীরা। এরপরও বিভিন্ন সময়ে দফায় দফায় তেলক্ষেত্রসহ সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হামলা অব্যাহত রাখে বিদ্রোহীরা। হুথিদের দাবি, তারা সৌদি আরব, ইয়েমেন এবং সংযুক্ত আরব আমিরাতের ৩০০ গুরুত্বপূর্ণ স্থাপনাকে টার্গেট করে হামলা অব্যাহত রাখবে। 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম