সিরিয়ায় বিমান হামলায় নিহত অন্তত ১০

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ০২:০৭আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৫৫
image

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। সোমবার (২ ডিসেম্বর) দেশটির বিদ্রোহী নিয়ন্ত্রিত মারেত আল নুমান ও সারাকেব শহরের দুইটি বাজারে বিমান হামলা চালানো হয়। তবে সরকারি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সিরিয়ায় বিমান হামলায় নিহত অন্তত ১০

চলমান সিরীয় যুদ্ধের এই পর্যায়ে বিদ্রোহীরা একমাত্র ইদলিব প্রদেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে সমর্থ হয়েছে। ৩০ লাখের বেশি নাগরিক সেখানে নিরাপত্তাহীনতায় রয়েছে। গত বছর আসাদ সরকারকে আক্রমণ থেকে বিরত রাখতে ইদলিবকে একটি বেসামরিক অঞ্চল হিসেবে ঘোষণা দেয় তুরস্ক-রাশিয়া। সেই ঘোষণা অনুযায়ী সেখানে হামলা নিষিদ্ধ হলেও সিরীয় শাসকগোষ্ঠী তা মানছে না। রাশিয়া ও তুরস্কের বাধা উপেক্ষা করে আসাদের অনুগত বাহিনী সেখানে হামলা চালিয়ে যাচ্ছে।

সিরিয়ার হোয়াইট হেলমেটস নামে পরিচিত দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আহমেদ শেখো বলেছেন, বিমান হামলায় মারেত আল নুমান শহরে অন্তত ৯ জন নিহত ও পাঁচজন আহত আর সারাকেবে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। তিনি জানান, ‘সোমবার স্থানীয় সময় সকাল ৯টায় সারাকেবে প্রথম বিমান হামলা চালায় বাশারের (প্রেসিডেন্ট বাশার আল আসাদ) বাহিনী। আর সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় হামলা হয় মারেত আল নুমানে।’

মারেত আল নুমান শহরের সবজি বিক্রেতা মাহের মোহাম্মদ (৩৫) জানিয়েছেন, তার দেখা সবচেয়ে বড় বিমান হামলা এটা। তিনি ফরাসি সংবাদমাধ্যম এএফপি’কে বলেছেন, ‘আমরা দৌঁড়ে দোকানে মধ্যে প্রবেশ করি। বিমান হামলার শব্দে আমরা নিচে পড়ে যাই। বাজারের অর্ধেকজুড়ে বোমাবর্ষণ করা হয়েছে। আমাদের প্রতিবেশীরা মারা গেছে।’

/এইচকে/বিএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক