অক্সফামের প্রতিবেদন

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত দুই কোটি মানুষ

বিদেশ ডেস্ক
০৩ ডিসেম্বর ২০১৯, ০৭:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ১৪:৪৮
image

জলবায়ু পরিবর্তনের কারণে গত এক দশকে বিশ্বের নানা প্রান্তে দুই কোটি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দারিদ্র্যবিরোধী দাতব্য সংস্থা অক্সফামের সর্বশেষ গবেষণায় এই পরিসংখ্যান উঠে এসেছে। গবেষকরা বলছেন, বেশির ভাগ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ঘূর্ণিঝড়, বন্যা ও দাবানলের কারণে। গত মে মাসে ঘূর্ণিঝড় ফনির কারণে বাংলাদেশ ও ভারতে ৩৫ লাখ মানুষ ঘর-বাড়ি হারিয়েছে।

জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত দুই কোটি মানুষ

জাতিসংঘের উদ্যোগে স্পেনের মাদ্রিদে কপ-২৫ লিডার্স সামিট শুরুর আগে অক্সফাম তাদের গবেষণা প্রতিবেদন হাজির করেছে। এতে ২০০৮ থেকে ২০১৮ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনে ক্ষতির শিকার হওয়া মানুষের কথা উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, যুদ্ধে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়, তার তিন গুণেরও বেশি মানুষ ভিটেমাটি ছাড়তে বাধ্য হয়েছে বন্যা ও দাবানলে।

অক্সফামের জলবায়ুবিষয়ক পলিসির শীর্ষ ব্যক্তি টিম গোরে বলেন, কিউবা, ডমিনিকা, টুভালুর মতো দ্বীপরাষ্ট্রগুলো গড়ে প্রতি বছর তাদের মোট জনসংখ্যার প্রায় ৫ শতাংশকে বাস্তুচ্যুত হিসেবে দেখতে পেয়েছে। অর্থাৎ তাদের বাড়ির বাইরে থাকতে হয়েছে।

টিম গোরে বলেছেন, ‘বিশ্ব উষ্ণ হয়ে গেছে। দীর্ঘদিন থেকে আমরা এ ব্যাপারে সতর্ক করেছি। এখন আমরা নিজের চোখেই দেখছি কতোটা ভয়াবহভঅবে দুর্যোগ হানা দিচ্ছে। এসব বিপর্যয় বহু দরিদ্র দেশকে এমন এক অবস্থানে নিয়ে যায় যে, তারা ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি বিপর্যয় তাদেরকে আঘাত করে।’ 

/এইচকে/বিএ/
সম্পর্কিত
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাসে দুঃসংবাদ দিলো বিশ্বব্যাংক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
প্রেসিডেন্সিয়াল অর্ডার না মানলে সরকার ও সংসদ অবৈধ: জামায়াত সেক্রেটারি
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
বন্যা-পরবর্তী নয়, বন্যার আগেই প্রস্তুতি: মিরপুরে ‘প্রজেক্ট প্রত্যাশা’র কার্যক্রম
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
‘আমি শের, তোরে মেরেই ফেলবো’ বলে শিক্ষার্থীকে ‘পেটালেন’ ছাত্রদল নেতা
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের