ইরাকে ফের ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:১৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ১৪:২২

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে অবস্থিত ইরানি কনস্যুলেটে ফের অগ্নিসংযোগ করেছে বিক্ষোভকারীরা। এ নিয়ে সম্প্রতি তৃতীয় দফায় সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটলো। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। ইরাকে ফের ইরানি কনস্যুলেটে অগ্নিসংযোগ
গত ১ অক্টোবর থেকে কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে বাগদাদের রাজপথে নামেন কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামেন আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। বিশেষ করে শিয়া অধ্যুষিত দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করে। কর্মসংস্থানের সংকট ও দুর্নীতির অভিযোগে বিক্ষোভ শুরু হলেও সেটি এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। এর পাশাপাশি তারা ইরাকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তুলছে। তাদের আশঙ্কা, আঞ্চলিক প্রভাবের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ক্রমবর্ধমান বিরোধের মাঝে পড়ে যেতে পারে বাগদাদ। 

নাজাফের ইরানি কনস্যুলেট ভবনটিতে এর আগে গত ২৮ নভেম্বর ও ১ ডিসেম্বর তারিখেও অগ্নিসংযোগ করে বিক্ষোভকারীরা। প্রথম দফায় ভবনটিতে আগুন লাগিয়ে দেওয়ার পর স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করে। তাতেও বিক্ষুব্ধ আন্দোলনকারীদের পরাস্ত করা যায়নি। আল জাজিরা জানিয়েছে, কনস্যুলেটে এমন অগ্নিসংযোগ আদতে ইরাকি বিক্ষোভকারীদের ইরানবিরোধী মনোভাবের জোরালো বহিঃপ্রকাশ।

এদিকে ইরাকের রাষ্ট্রীয় মানবাধিকার কমিশন জানিয়েছে, বিক্ষোভ শুরু হওয়ার পর এ পর্যন্ত নিহতের সংখ্যা ৩৪৬-এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৫ হাজারেরও বেশি মানুষ। এসব হতাহতের ঘটনায় নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণকেই দায়ী করছে মানবাধিকার কমিশন। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এমপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম