পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল: দাবি ইরানের

বিদেশ ডেস্ক
০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:১৫আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ০৯:২৩
image

ইসরায়েলের একটি সামরিক ঘাঁটি থেকে একটি 'রকেট পরিচালনা পদ্ধতি'র পরীক্ষা চালানো হয়েছে। শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে এটার পরীক্ষা চালায় তেল আবিব। তবে এটার ধরন ও প্রকৃতি সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। অন্যদিকে তেহরান দাবি করেছে, পরমাণু বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তেল আবিব

পরমাণুবাহী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইসরায়েল: দাবি ইরানের

ইসরাইলের সংবাদমাধ্যম ‘আই২৪ নিউজ’ চ্যানেল জানিয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত পালমাচিম বিমান ঘাঁটিতে এ পরীক্ষা চালানো হয়। এটা পূর্বপরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘মধ্য ইসরায়েলের এক সামরিক ঘাঁটি থেকে একটি রকেট পরিচালনা পদ্ধতির পরীক্ষা করেছে প্রতিরক্ষা সংস্থা।’ তবে এর ধরন ও প্রকৃতি সম্পর্কে জানাতে অস্বীকৃতি জানিয়েছে ওই সংস্থা। এজন্য ধারণা করা হচ্ছে, এটা হবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে ওই পরীক্ষার সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেছেন, ‘আজ (শুক্রবার) ইরানকে লক্ষ্য করে একটি পরমাণু বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইসরায়েল।’

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যে একমাত্র ইসরায়েলের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। তবে এসব খবরের সত্যতা স্বীকার করে না বা অস্বীকারও করে না তেল আবিব। ধারণা করা হয়, তাদের কাছে ২০০ থেকে ৪০০টি পরমাণু অস্ত্র থাকতে পারে। 

/এইচকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম