বিশ্ব খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন

বিদেশ ডেস্ক
১০ ডিসেম্বর ২০১৯, ১১:২৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১২:২১

২০১৯ সালের বিশ্ব খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান ৮৩তম। আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন। সোমবার প্রকাশিত ‘গ্লোবাল সিকিউরিটি ইনডেক্স’-এর প্রতিবেদনে উঠে এসেছে এমন চিত্র। দ্য ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের সমীক্ষার ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বিশ্ব খাদ্য সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন
প্রতিবেদনে ১১৩টি দেশের ডাটা তুলে ধরা হয়েছে। ক্রয়ক্ষমতা, খাবারের প্রাপ্যতা, সবার জন্য পুষ্টিকর খাবারের গুণমানের মতো উপাদানগুলোর ওপর ভিত্তি করে এ প্রতিবেদনে দেশগুলোর র‍্যাংকিং বা অবস্থান নির্ধারণ করা হয়েছে।

টানা দ্বিতীয়বারের মতো তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর রয়েছে যথাক্রমে আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড ও নরওয়ে। সপ্তম স্থানে রয়েছে সুইডেনের নাম। এরপর রয়েছে যথাক্রমে কানাডা, নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার নাম।

তালিকায় ৬৬তম স্থান নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও নেপালের অবস্থান যথাক্রমে ৭২, ৭৮ ও ৭৯তম।

তালিকায় স্থান পাওয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। এ অঞ্চলের দেশগুলোর মধ্যে ওপরের দিকে রয়েছে যথাক্রমে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, চীন, কাজাখস্তান, থাইল্যান্ড ও আজারবাইজান।

এবারের প্রতিবেদনে খাদ্য নিরাপত্তার ওপর পরিবেশগত সংকটের সম্ভাব্য হুমকির বিষয়টি তুলে ধরা হয়েছে।

/এমপি/এমএমজে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের