বিতর্কিত নাগরিকত্ব বিল প্রত্যাহারের আহ্বান অরুন্ধতীসহ ৬২৩ বিশিষ্টজনের

বিদেশ ডেস্ক
১১ ডিসেম্বর ২০১৯, ১২:৪৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ১৩:০০
image

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) প্রত্যাহার করতে মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বুকারজয়ী লেখক ও মানবাধিকারকর্মী অরুন্ধতী রায়সহ ছয় শতাধিক বিশিষ্টজন। বিতর্কিত ওই বিলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি এবং খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। মুসলিম শরণার্থীদের উপেক্ষার প্রশ্ন তুলে বিলটিকে ‘বিভাজক, বৈষম্যমূলক ও অসাংবিধানিক’ আখ্যা দিয়েছেন ৬২৩ লেখক, শিল্পী ও সাবেক বিচারপতি।

বিতর্কিত নাগরিকত্ব বিল প্রত্যাহারের আহ্বান অরুন্ধতীসহ ৬২৩ বিশিষ্টজনের

সোমবার মধ্যরাতে ৩১১-৮০ ভোটে লোকসভার অনুমোদন পায় ‘দ্য সিটিজেনশিপ (অ্যামেন্টমেন্ট) বিল, ২০১৯’ শীর্ষক বিতর্কিত বিল। বুধবার এটি রাজ্যসভায় উত্থাপন করার কথা রয়েছে। অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে লোকসভায় এটি উত্থাপন করে ক্ষমতাসীন বিজেপি সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র এক প্রতিবেদনে বিলটিকে ‘মুসলিমবিরোধী’ আখ্যা দেওয়া হয়েছে।

এক খোলা চিঠিতে বিশিষ্টজনরা বলছেন, নাগরিকত্ব বিল-২০১৯ ভারতের যে সম্মিলিত দৃষ্টিভঙ্গি স্বাধীনতা সংগ্রামকে পথ দেখিয়েছিল তা মলিন/ অশ্রুসিক্ত করে দিয়েছে। স্বাক্ষরিত চিঠিতে আরও বলা হয়েছে, ‘দেশজুড়ে এনআরসির পাশাপাশি এই বিলটিও মানুষের জন্য অবর্ণনীয় ভোগান্তি বয়ে আনবে। এটা ভারতের গণতান্ত্রিক বৈশিষ্ট্যের জন্য ভয়াবহ ও অপূরণীয় ক্ষতির কারণ হবে। এজন্য আমরা এই বিল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা সরকারকে বলছি, সংবিধানের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতে।’

অরুন্ধতী ছাড়াও চিঠিতে স্বাক্ষরকৃত ব্যক্তিদের মধ্যে রয়েছেন লেখক নয়নতারা সাহগল, অশোক বাজপেয়ী, পল জাকারিয়া, অমিতাভ ঘোষ এবং শশী দেশপাণ্ডে; শিল্পী টি এম কৃষ্ণ, অতুল দোদিয়া, বিভান সুন্দরম, সুধীর পাটওয়ার্দন, গুলামমোহম্মদ শেখ, নীলিমা শেখ; চলচ্চিত্র নির্মাতা অপর্ণা সেন, নন্দিতা দাস, আনন্দ পাটওয়ার্দন; অ্যাকাডেমিশিয়ান রোমিলা থাপার, প্রভাত পটনায়েক, রামচন্দ্র গুহ, গীতা কাপুর, আকিল বিলগ্রামি এবং জয়া হাসান; অ্যাকটিভিস্ট তিস্তা সেতলবাদ, হর্ষ মন্দার, অরুণা রায় এবং বেজওয়াদা উইলসন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি এপি শাহ, যোগেন্দ্র যাদব, জিএন দেব, নন্দিনী সুন্দর ও ওয়াজাহাত হাবিবুল্লাহসহ অন্যরা।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বশেষ খবর
ঢাকার দুই ডিসির রদবদল
ঢাকার দুই ডিসির রদবদল
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
একাদশে ভর্তির দ্বিতীয় ধাপে আবেদন ২৭ সেপ্টেম্বর থেকে
শাহজালালে ১০০ স্বর্ণবার জব্দ, চলছে অভিযান 
শাহজালালে ১০০ স্বর্ণবার জব্দ, চলছে অভিযান 
সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত
সাইবার সুরক্ষা আইন বহাল রেখে সংশোধিত খসড়া বাতিল চায় জামায়াত
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি