ব্রিটেনের সাধারণ নির্বাচন

ফলাফল ঘোষণা শুরু, লেবার ১০টি ও কনজারভেটিভ ৬টি আসনে জয়ী

বিদেশ ডেস্ক
১৩ ডিসেম্বর ২০১৯, ০৬:৫৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৯, ০৭:২৫

ভোটগ্রহণ শেষে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এরমধ্যে ১৬টি আসনের চূড়ান্ত ফলাফল জানা গেছে। শেষ খবর অনুযায়ী বিরোধী দল লেবার পার্টি ১০টি আসনে জয় লাভ করেছে। আর ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি ছয়টি আসনে জয় পেয়েছে। তবে বুথ ফেরত জরিপে ক্ষমতাসীন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছে। ফলাফল ঘোষণা শুরু, লেবার ১০টি ও কনজারভেটিভ ৬টি আসনে জয়ী

ব্রিটেনের মোট ৬৫০টি আসনের আইনপ্রণেতা নির্বাচন করতে বৃহস্পতিবার ভোট দিয়েছে ভোটাররা। আইন অনুযায়ী একক সংখ্যাগরিষ্ঠ দল দেশটির সরকার গঠন করে। সে হিসেবে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে প্রয়োজন পড়ে ৩২৬টি আসন। তবে প্রয়োজনীয় সংখ্যক আসন না পেলে অন্য দলের সমর্থন নিয়ে গঠিত হয় ঝুলন্ত পার্লামেন্ট।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত দশটায় ভোট গ্রহণ শেষে প্রথম ঘোষণা করা হয় নিউক্যাসেল সেন্ট্রাল ও হাউটন অ্যান্ড সান্ডারল্যান্ড আসনের ফলাফল। দুটি আসনে জয়লাভ করে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টির প্রার্থীরা।

তবে এর পরের ঘোষিত ফলাফলটি দলটির জন্য বড় একটি ধাক্কা হয়ে আসে। ১৯৫০ সাল থেকে লেবার পার্টির দখলে থাকা উত্তর-পূর্ব ইংল্যান্ডের ব্লিথ ভ্যালি আসনটি এবারে দখল করে নেয় ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রার্থী। এছাড়া স্নুইন্ডন নর্থ আসনের ফল ঘোষণা করা হলে জয় পেয়েছে ক্ষমতাসীন দলের প্রার্থী।

এছাড়া মিডলস বরো, সান্ডারল্যান্ড ওয়েস্ট ও সান্ডারল্যান্ড সেন্ট্রাল আসনে জয় পেয়েছে লেবার পার্টি।

এদিকে বৃহস্পতিবার রাতে ভোটগ্রহণ শেষে প্রায় ২০ হাজার বুথ ফেরত ভোটারের মতামতের ওপর জরিপ প্রকাশ করেছে বিবিসি আইটিভি ও স্কাই নিউজ। ওই জরিপে দেখা গেছে প্রধানমন্ত্রী বরিস জনসনের নেতৃত্বাধীন কনজারভেটিভ পার্টি ৩৬৮টি আসনে জয় পেতে যাচ্ছে। আর বিরোধী দল লেবার পার্টি পেতে যাচ্ছে ১৯১টি আসন। এছাড়া লিবারেল ডেমোক্র্যাট (লিবডেম) পার্টি পাচ্ছে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি (এসএনপি) ৫৫টি, প্লেইড সিমরু ৩টি, গ্রিন ১টি, ব্রেক্সিট পার্টি শুন্যটি আর অন্যরা সবমিলে ১৯টি আসনে জয় পেতে যাচ্ছে।

/জেজে/
সম্পর্কিত
ইসরায়েলের সমালোচনাকারী দুই মার্কিন বিশ্লেষকের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা
রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করলো ফ্রান্স
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম