পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, ট্রেন-বাসে আগুন

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ০৯:০৬আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৬
image

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঘেরাও, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার রাজ্যটির বিভিন্ন স্থানে বিক্ষোভ ও রেল-সড়ক অবরোধের পাশাপাশি ৫টি ট্রেনসহ ১৫টি বাসে আগুন দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহিংসতা বন্ধ করে সবাইকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

পশ্চিমবঙ্গে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সহিংস বিক্ষোভ, ট্রেন-বাসে আগুন

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। তারপর থেকেই সহিংসতা বেড়েছে সমগ্র ভারতে।

শনিবার (১৪ ডিসেম্বর) মুর্শিদাবাদের লালগোলা স্টেশনে খালি পড়ে থাকা পাঁচটি ট্রেনে আগুন দেয় বিক্ষোভকারীরা। মুর্শিদাবাদের পোড়াডাঙ্গা, জঙ্গিপুর ও ফারাক্কা স্টেশন এবং হাওড়ার বাউরিয়া ও নালপুর রেলস্টেশন অবরোধ করা হয়। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্যের সংযোগস্থল ন্যাশনাল হাইওয়ে ৩৪ অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। ১৫টি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে তাতে আগুন দেন তারা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা  রেল ও সড়কপথ বন্ধ করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি না করার বদলে শান্তিপূর্ণ প্রতিবাদের আহ্বান জানিয়েছেন। তিনি হুঁশিয়ার করেছেন, যারা  জনগণের সম্পদের ক্ষতি করছেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।

/বিএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ