তালেবান অনুপ্রবেশকারীদের গুলিতে ২৩ আফগান সেনা নিহত

বিদেশ ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৯, ২০:২৯আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৯, ২০:৩১
image

আফগানিস্তানের গজনি প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে তালেবান অনুপ্রবেশকারীদের হামলায় অন্তত ২৩ সেনা নিহত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে পূর্বাঞ্চলীয় ওই প্রদেশের কারাবাগ জেলার ওই ঘাঁটিতে হামলা চালায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য। প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তালেবান অনুপ্রবেশকারীদের গুলিতে ২৩ আফগান সেনা নিহত

প্রাদেশিক পরিষদের প্রধান নাসির আহমেদ ফকিরি এক বিবৃতিতে বলেছেন, শনিবার (১৪ ডিসেম্বর) রাতে কারাবাগ জেলার একটি চেক পয়েন্টে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য হামলাটি চালায়। তারা নিজ বাহিনীর ঘুমিয়ে থাকা অপর সদস্যদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই ২৩ জনের প্রাণহানি হয়। পরে হামলাকারীরা তাদের অস্ত্র নিয়ে পালিয়ে যায়।’

কারাবাগ জেলা প্রধান হাবিবুল্লাহ বলেন, ‘লিওয়ানা বাজার এলাকায় মর্মান্তিক এই হামলা হয়। এতে নিরাপত্তা বাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হন। বর্তমানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে।

সশস্ত্র গোষ্ঠী তালেবানের জ্যেষ্ঠ নেতা জাবিউল্লাহ মাজাহিদ হামলায় সংগঠনের দায় স্বীকার করে বলেন, ‘এই হামলায় এখনও পর্যন্ত ৩২ আফগান সেনা নিহত হয়েছে।

/এইচকে/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম