শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত বিজেপির সাবেক আইনপ্রণেতা

বিদেশ ডেস্ক
১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০

শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত হয়েছে বিজেপির সাবেক আইনপ্রণেতা কুলদীপ সিং সেঙ্গার। সোমবার (১৬ ডিসেম্বর) দিল্লির একটি আদালত তার বিরুদ্ধে এই রায় দেন। আগামী ১৯ ডিসেম্বর তার শাস্তির মেয়াদ নির্ধারণে যুক্তি তর্কের শুনানি অনুষ্ঠিত হবে। বিজেপি`র সাবেক আইনপ্রণেতা কুলদীপ সিং সেঙ্গার

উত্তর প্রদেশের বাঙ্গেরমাও থেকে বিজেপি’র মনোনয়নে চারবার এমএলএ (লোকসভার সদস্য) নির্বাচিত হয় কুলদীপ সিং সেঙ্গার। ২০১৭ সালে তার বিরুদ্ধে এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়। এ বছরের আগস্টে বিজেপি থেকে বহিষ্কার করা হয় তাকে।

গত ৯ আগস্ট সেঙ্গারকে ষড়যন্ত্র, অপহরণ, বিয়ের জন্য চাপ দেওয়া, ধর্ষণে দায়ী করে অভিযোগ গঠন করা হয়। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালের ৪ জুন শিশুটিকে অপহরণ করে সেঙ্গারের বাড়িতে নিয়ে যায় শশী সিং। সেখানে শশীর উপস্থিতিতে তাকে ধর্ষণ করে সেঙ্গার। এই ঘটনার প্রতিবাদ করলে শিশুটিকে পুতে ফেলার ভয় দেখায় সে। তার পুরো পরিবারকে উড়িয়ে দেওয়ারও হুমকি দেয় সেঙ্গার।

ধর্ষণের অভিযোগ আনার পর সন্দেহজনক পরিস্থিতিতে মারা যান শিশুটির বাবা, দুই ফুপু ও মামলার এক স্বাক্ষী। বেআইনি অস্ত্র বাড়িতে রাখার অভিযোগে ২০১৮ সালের ৩ এপ্রিল গ্রেফতার করা হয় তার বাবাকে। পরদিন বিচারিক হেফাজতে মারা যান তিনি। এ বছরের ২৮ জুলাই ধর্ষণের শিকার ওই নারী ও তার আত্মীয়কে বহনকারী একটি গাড়িতে ধাক্কা দেয় এক ট্রাক। এতে তার খালা মারা গেলে পরিবারের তরফ থেকে দুর্ঘটনাটিকে পরিকল্পিত বলে অভিযোগ তোলা হয়।

গত ৫ আগস্ট কুলদীপ সেঙ্গারের বিরুদ্ধে দায়ের করা মামলাটি লক্ষ্নৌ আদালত থেকে দিল্লিতে পাঠানোর নির্দেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে ধর্ষণের শিকার নারীর পরিবারকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানে তারা দিল্লিতে একটি ভাড়া বাড়িতে থাকেন৷

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক