স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত: নাগরিকত্ব আইন নিয়ে অরুন্ধতী

বিদেশ ডেস্ক
১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৮আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৭:৫০

নতুন সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বুকারজয়ী লেখিকা অরুন্ধতী রায়। মানবাধিকার প্রশ্নে সদা সরব এই লেখিকা বলেন, নতুন সংশোধিত নাগরিকত্ব আইন আমাদের সংবিধানের মেরুদণ্ড ভেঙে ফেলবে এবং পায়ের নিচ থেকে মাটি সরিয়ে নেবে।

স্বাধীনতার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে ভারত: নাগরিকত্ব আইন নিয়ে অরুন্ধতী

বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে ব্যাপক বিক্ষোভের মধ্যেই বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল-সিএবি, ২০১৯-এ সম্মতি দেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পার্লামেন্টের দুই কক্ষের অনুমোদনের পর বৃহস্পতিবার রাতে ওই বিলে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়। ইতোমধ্যে গেজেট আকারে আইনটি কার্যকর করা হয়েছে। এর পরই তা প্রত্যাহার করতে মোদি সরকারের প্রতি আহ্বান জানান অরুন্ধতীসহ শতাধিক বিশিষ্টজন।

সোমবার অরুন্ধতী ভারতীয়দের আহ্বান জানান তারা যেন এই সংশোধিত নাগরিকত্ব বিল ও জাতীয় নাগরিকপঞ্জি বাস্তবায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি বলেন, এতে করে সংবিধানের মেরুদণ্ড ভেঙে যাবে।

এছাড়া সরকারের মুদ্রা বদল নীতিরও সমালোচনা করেন অরুন্ধতী। তিনি বলেন, তিন বছর আগে যখন মুদ্রা পরিবর্তনের ঘোষণা যখন আসে তখন আমরা ব্যাংকের সামনে লাইন ধরে দাঁড়িয়ে ছিলাম। সেই নীতি আমাদের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেয়।   

অরুন্ধতী বলেন, আমরা কি আবার সেই লাইনে দাঁড়াবো। ভারত যদি সত্যিই এটা মেনে নেয় তবে আমাদের অস্তিত্ব থাকবে না। স্বাধীনতার পরে আমরা সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। দয়া করে সবাই এর বিরুদ্ধে রুখে দাঁড়ান।  

/এমএইচ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম