সিরিয়ার ইদলিবে বিমান হামলা, নিহত ২২

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ১১:২৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৩

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা ইদলিবে রাশিয়া ও সরকারি বাহিনীর বিমান হামলায় শিশুসহ অন্তত ২২ জন বেসামরিক নিহত হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনাকারী সংগঠন সিরিয়ান সিভিল ডিফেন্স জানিয়েছে, মঙ্গলবার সেখানকার মারেত আল নুমান জেলার বেশ কয়েকটি গ্রাম ও শহর লক্ষ্য করে এসব বিমান হামলা চালানো হয়। হামলার পর ব্যাপক সংখ্যক মানুষ সেখান থেকে তুরস্ক সীমান্তের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সিরিয়ার ইদলিবে বিমান হামলা, নিহত ২২

২০১১ সালে শুরু হওয়া সিরীয় গৃহযুদ্ধে জাতিসংঘের হিসেব অনুযায়ী, প্রায় ৪ লাখেরও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। দেশটির গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান সমর্থক রাশিয়া ও ইরান। আর সিরিয়া থেকে ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ের কথা বলে সেখানে বিদ্রোহীদের সমর্থন দিয়েছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন থেকে চলা ওই লড়াইয়ে আসাদ বাহিনী দেশটির বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণে নিতে সক্ষম হলেও বিদ্রোহীদের সর্বশেষ শক্ত অবস্থান রয়েছে ইদলিব প্রদেশে।

ওই প্রদেশেই নতুন করে মঙ্গলবার একাধিক বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও সরকারি বাহিনী। সিরিয়ান সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখু বলেছেন, বিমান হামলায় তাল মান্নিস শহরে নয় জন, বিদামায় ছয় জন ও মাসারানে ছয় জন নিহত হয়েছে। এছাড়া আল কান্নিস ও মার শামশাহেও এক জন করে নিহত হয়েছে। বিদামায় নিহতদের মধ্যে সিভিল ডিফেন্সের এক স্বেচ্ছাসেবকের স্ত্রী ও তিন সন্তানও রয়েছে।এছাড়া প্রত্যন্ত গ্রাম মাসারানের একটি বাজারেও বোমা বর্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম