দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের সম্ভাবনা দেখছেন ইমরান খান

বিদেশ ডেস্ক
১৮ ডিসেম্বর ২০১৯, ২৩:১৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ০০:১১
image

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন দক্ষিণ এশিয়ায় শরণার্থী সংকট সৃষ্টির পাশাপাশি পারমাণবিক সংঘাতেরও সূত্রপাত করতে পারে। বুধবার (১৮ ডিসেম্বর)  সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত গ্লোবাল রিফিউজি ফোরামের (জিআরএফ) সম্মেলনে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ এশিয়ায় পারমাণবিক সংঘাতের সম্ভাবনা দেখছেন ইমরান খান

বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব নিশ্চিতে সম্প্রতি আইন সংশোধন করেছে ভারত। গত ১২ ডিসেম্বর রাতে প্রেসিডেন্টের স্বাক্ষরের পরেই আইনে পরিণত হয়েছে বিতর্কিত বিলটি। এই বিতর্কিত আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বিশ্ব সম্প্রদায়কে হুঁশিয়ার করে বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের নীতির কারণে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের শরণার্থী সংকট তৈরি হতে যাচ্ছে। যার ফলে বিশ্বকে আরেকটি সংকটের মুখোমুখি হতে হবে।’ তিনি আরও বলেন, এমনকি এই নতুন আইনের কারণে এখানে পারমাণবিক সংঘাতের সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। এ সময় তিনি কাশ্মিরের সাংবিধানিক বিশেষ ক্ষমতা বাতিলের জন্য মোদি সরকারের সমালোচনা করেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার এ ব্যাপারে বলেছেন, ইমরান খান আবারও ভারতের অভ্যন্তরীণ ইস্যুতে ‘ভিত্তিহীন’ ও ‘অযৌক্তিক’ বক্তব্য দিয়ে তার সংকীর্ণ রাজনৈতিক উদ্দেশ্য এগিয়ে নিতে মিথ্যাচার করেছেন। এ সময় দিল্লি সরকারের বিরুদ্ধে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উত্থাপিত সব অভিযোগ নাকচ করেন ওই মুখপাত্র।

/এইচকে/এমওএফ/
সম্পর্কিত
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
আশরাফুল-আমিরুলের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিলো বাংলাদেশ
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
সর্বশেষ খবর
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
৩ লাখের বেশি ফেনসিডিলের বোতল রোলার চালিয়ে গুঁড়িয়ে দিলেন শুভেন্দু
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
ঢাকা দক্ষিণ সিটিতে ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
বাংলাদেশ থেকে জর্জিয়া ভ্রমণ: কম খরচে ৭ দিনের ট্যুর পরিকল্পনা
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত