খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

বিদেশ ডেস্ক
১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ১৬:০৩

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, আগে থেকেই অসুস্থ খালেদা কারাঅন্তরীণ হওয়ার পর থেকে বেশি অসুস্থ হয়ে পড়েছেন। অভিযোগ রয়েছে সরকার তাকে যথাযথ স্বাস্থ্যসেবা প্রদানে সচেষ্ট নয়।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অ্যামনেস্টির উদ্বেগ

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে ৫ বছরের কারাদণ্ড ভোগ করছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার বয়স এখন ৭৪ বছর। বিএনপির অভিযোগ, কারাগারে পর্যাপ্ত স্বাস্থসেবা পান না তিনি। ফলে আগে থেকেই অসুস্থ খালেদা জিয়া দিন দিন আরও অসুস্থ হচ্ছেন।  সাবেক এই প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া বিবৃতিতে অ্যামনেস্টি বলছে, ‘শোনা যাচ্ছে খালেদা জিয়াকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হয়নি এবং তার অধিকার নিশ্চিত করা হয়নি।’ এই পরিস্থিতিতে তার চিকিৎসায় জাতিসংঘ আইন (নেলসন ম্যান্ডেলা বিধি) মেনে চলতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।

এর আগে গত ১২ ডিসেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে খালেদা সম্মতি দিলে মেডিক্যাল বোর্ডকে তার অধিকতর চিকিৎসা (অ্যাডভান্স বায়োলজিক্যাল ট্রিটমেন্ট) করানোর নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে আদালত সর্বসম্মতভাবে এই নির্দেশ দেন।

/এমএইচ/বিএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম