মস্কোর নিরাপত্তা সদর দফতরে প্রাণঘাতী গোলাগুলি

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ০১:১৯আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০১:২৩

মস্কোর কেন্দ্রস্থলে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সেবার (এফবিএস) সদর দফতরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সেখানকার একটি ভবনের লবিতে এক বন্দুকধারী স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালালে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়। বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিনের বার্ষিক সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। মস্কোর নিরাপত্তা সদর দফতরে প্রাণঘাতী গোলাগুলি

বন্দুক হামলার বিস্তারিত এখনও পরিস্কারভাবে জানা যাবে। তবে অসমর্থিত সূত্রের বরাতে রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তিন বন্দুকধারীর হামলায় তিন জন কর্মকর্তা নিহত হয়েছে। ঘটনাস্থলে দুই বন্দুকধারী নিহত হয়েছে। আর অপরজন দৌড়ে রাস্তায় বের হয়ে একটি ভবনে ঢুকে পড়েছে। নিরাপত্তা বাহিনী আশেপাশের এলাকা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে। তবে তিন হামলাকারীর কথা অস্বীকার করেছে এফএসবি।

আরবিসি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, অন্তত এক হামলাকারী কালাসনিকভ অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এফএসবি সদর দফতর থেকে এক সশস্ত্র ব্যক্তিকে দৌড়ে বের হতে দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাস্থলে বিশেষ বাহিনীর সশস্ত্র সদস্যরা উপস্থিত হয়েছে। ঘটনাস্থল থেকে পাঁচটি অ্যাম্বুলেন্স বেরিয়ে যেতেও দেখা গেছে। এক প্রত্যক্ষদর্শী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ট্রাফিক পুলিশের এক সদস্যকে দৌড়ে গাড়ির আড়াতে লুকাতে দেখেছি।

/জেজে/
সম্পর্কিত
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
ইউক্রেনজুড়ে রাশিয়ার বড় ধরনের হামলায় নিহত ৯, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম