নতুন করে তুরস্কে আসছে ৫০ হাজার সিরীয়: এরদোয়ান

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ০২:১৫আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ০২:২২

সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের ইদলিব প্রদেশ থেকে ৫০ হাজার মানুষ নতুন করে তুরস্কের দিকে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বৃহস্পতিবার মালয়েশিয়ায় মুসলিম দেশগুলোর নেতাদের এক বৈঠকে এসব কথা বলেন তিনি। এসময় সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার তুর্কি উদ্যোগে সমর্থন না দেওয়ায় মুসলিম নেতাদের সমালোচনা করেন এরদোয়ান। নতুন করে তুরস্কে আসছে ৫০ হাজার সিরীয়: এরদোয়ান

সিরীয় যুদ্ধের কারণে বর্তমানে প্রায় ৩৭ লাখ শরণার্থী তুরস্কে আশ্রয় নিয়েছে। এছাড়া সিরীয় বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি ইদলিব প্রদেশে সম্প্রতি বিমান হামলা জোরালো করেছে রাশিয়া ও আসাদ বাহিনী। ওই প্রদেশে প্রায় ৩০ লাখ মানুষের বসতি রয়েছে বলে ধারণা করা হচ্ছে। হামলার মুখে এসব বাসিন্দাদের অনেকেই তুরস্কে চলে যাওয়ার চেষ্টা করছে।

বৃহস্পতিবার মালয়েশিয়ায় মুসলিম নেতাদের উদ্দেশে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, ‘দেখুন, ইদলিব থেকে আরও ৫০ হাজার আমাদের ভূমিতে আসছে’। তিনি বলেন, ‘ইতোমধ্যেই আমাদের দেশে ৪০ লাখ মানুষ আছে আর এখন আরও ৫০ হাজার আসছে, এই সংখ্যা আরও বাড়তে পারে’।

সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে শরণার্থীদের আশ্রয় দেওয়ার কথা বলে ওই এলাকা বিদ্রোহীমুক্ত করতে গত অক্টোবরে অভিযান চালায় তুরস্ক। ‘পিস স্প্রিং’ নামের ওই অভিযানে সেখান থেকে কুর্দি বিদ্রোহীদের উৎখাত করা হলেও শরণার্থীদের সেখানে পাঠানো শুরু করতে পারেনি আঙ্কারা। এরদোয়ান অভিযোগ করেন তাদের এই পরিকল্পনায় মুসলিম বিশ্ব সমর্থন দিচ্ছে না। তিনি বলেন, মুসলিম দেশগুলোসহ বিশ্ব শক্তিগুলো তুরস্কের সেফ জোন স্থাপন পরিকল্পনায় সমর্থন দেওয়ার চেয়ে সিরিয়ায় অস্ত্র পাঠাতে বেশি আগ্রহী। তিনি বলেন, ‘আমরা সেফ জোন প্রতিষ্ঠার কথা বললে তারা (মুসলিম দেশগুলো) কোনও সমর্থন দেয়নি কিন্তু যখন অস্ত্রের কথা হয় তখন অস্ত্র চলে আসে’।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম