লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

বিদেশ ডেস্ক
২০ ডিসেম্বর ২০১৯, ১৪:১৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৯, ১৪:১৭

বিক্ষোভে উত্তাল লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দেশটির একটি শীর্ষ পর্যায়ের বিশ্ববিদ্যালয়ের উপচার্য  ও সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট মিশেল আউন। সাদ হারিরির পদত্যাগের পর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল যদিও হারিরি ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে। 

লেবাননের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা

লেবাননে গত ১৭ অক্টোবর থেকে নজিরবিহীন বিক্ষোভ চলছে। দেশটির সার্বিক রাজনৈতিক সংস্কারের দাবিতে এ বিক্ষোভ শুরু হয়েছে। গত ২৯ অক্টোবর বিক্ষোভের মুখে সরকার পদত্যাগ করলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিভক্তির কারণে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট মিশেল আউন ব্রিটেনে ইঞ্জিনিয়ারিং পড়া হাসান দিয়াবকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, হাসান দিয়াব এখন দ্রুত নতুন মন্ত্রিসভা গঠন করবেন। তার প্রতি লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সমর্থন রয়েছে।

স্থানীয়  সংবাদমাধ্যম জানিয়েছে, এই নিয়োগের আগে ১২৮ আসনের সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়েছেন তিনি। তার প্রতি ৬৯ জন সংসদ সদস্য সমর্থন দিয়েছেন। তবে হাসান দিয়াবের প্রতি সমর্থন দেয়নি হারিরির সুন্নি সংগঠন ‘ফিউচার মুভমেন্ট’ ও খ্রিস্টান জোট ‘লেবাননিজ ফোর্স’।

/এমএইচ/
সম্পর্কিত
ইসরায়েলবিরোধী সমালোচনা থামাতেইসরায়েলবিরোধী সমালোচনা থামাতে ‘গোপন বৈঠক’, ওয়াশিংটনে মুখোমুখি ভ্যান্স-নেতানিয়াহু
যুদ্ধ এড়াতে চাওয়া সৌদি আরব এখন ত্রিমুখী হামলার শিকার
মার্কিন ঘাঁটিতে ব্যর্থ ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ: ইরানে যুক্তরাষ্ট্রের ‘ভারী’ বিমান হামলা
সর্বশেষ খবর
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ