বিজেপি সরকারের নতুন ব্যাখ্যায় সন্দেহ ঘনীভূত!

বিদেশ ডেস্ক
২১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৭আপডেট : ২১ ডিসেম্বর ২০১৯, ১৫:১৩

নাগরিকত্ব আইন নিয়ে বিক্ষোভ দমনে বিজেপি সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা হাজির করা হলেও এতে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। বিরোধীদের দাবি, নতুন ব্যাখ্যায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়েছে। বিজেপি সরকারের নতুন ব্যাখ্যায় সন্দেহ ঘনীভূত!

গত ১২ ডিসেম্বর ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইনটির নতুন ব্যাখ্যা হাজির করা হয়। এতে বলা হয়, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে  ভারতে জন্ম নেওয়া সকলেই নাগরিকত্ব পাবে।

আনন্দ বাজার পত্রিকায় বিরোধীদের দাবির বরাতে প্রশ্ন তোলা হয়েছে, ১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্ম নিবন্ধন বা নথিভুক্ত করা বাধ্যতামূলক ছিল না। ফলে ওই সময়ে যারা জন্ম নিয়েছেন তারা নথি দেখাবেন কীভাবে?

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যায় আরও বলা হয়েছে, ১ জুলাই ১৯৮৭ থেকে ২০০৪ সালের ৩ ডিসেম্বরের মধ্যে যারা জন্ম নিয়েছেন তাদের বাবা-মায়ের কোনও একজন ভারতীয় নাগরিক হলে তিনিও নাগরিকত্ব পাবেন। ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে যারা জন্ম নিয়েছেন তাদের বাবা-মায়ের দুজনই ভারতীয় নাগরিক কিংবা একজন ভারতীয় ও অপর জন্য অবৈধ অনুপ্রবেশকারী না হলে তারাও ভারতের নাগরিক বলে বিবেচিত হবেন।

তবে বিরোধীরা দাবি করেছে, ২০০৪ সালের ৩ ডিসেম্বরের পরে জন্মানো কেউ যদি বাবা বা মায়ের মধ্যে কোনও এক জনকে ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ করতে না পারেন, তা হলে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কিন্তু তিনি যেহেতু ভারতে জন্মেছেন, তাই অ-মুসলিম হলেও নিজেকে শরণার্থী দাবি করে নয়া নাগরিকত্ব আইনের সুবিধা নিতে পারবেন না। এই সমস্ত জটিলতার সমাধান কী, নতুন ব্যাখ্যায় তার উত্তর মেলেনি।

/জেজে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম