‘শান্তি মিছিল’ থেকে বিজেপি নেতা বললেন, ‘চালাও গুলি’

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০১৯, ১৭:২৭আপডেট : ২২ ডিসেম্বর ২০১৯, ১৭:৩৩

নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে আন্দোলনকারীদের উদ্দেশে গুলি চালানোর উসকানি দিয়েছেন দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র। রবিবার (২২ ডিসেম্বর) রাজধানীতে ওই আইনের সমর্থনে বের হওয়া একটি ‘শান্তি মিছিল’ থেকে গুলি চালানোর নির্দেশ দেন ক্ষমতাসীন দলের ওই নেতা। এর আগেও বিজেপির কয়েকজন নেতা বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর মদদ দেয়। বিজেপি নেতা কপিল মিশ্র

গত ১২ ডিসেম্বর ভারতে কার্যকর হওয়া সংশোধিত নাগরিকত্ব আইনটিকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে ভারতজুড়ে যখন তীব্র বিক্ষোভ চলছে, ঠিক সেই সময় বরিবার ভারতের রাজধানীতে ওই আইনের সমর্থনে মিছিল বের করে বিজেপি। নেতৃত্বে ছিলেন কপিল মিশ্র। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে কপিল দাবি করেন এটি ‘শান্তি মিছিল।’  ওই  ‘শান্তি’ মিছিলেই নতুন নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিক্ষোভকারীদের ওপর গুলি চালাও। পার্লামেন্টে জিততে পারলে রাস্তায় জিততে পারব না?’ এর আগেও সাম্প্রদায়িক কথা বলে বিতর্কে জড়িয়েছেন ক্ষমতাসীন দলের এই নেতা। 

এর আগে কর্নাটকের ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে বেশ কয়েকজন নিহত হওয়ার পর এর সমর্থন করে বিজেপির জাতীয় সম্পাদক এইচ রাজাও বলেছিলেন, ‘গুলির জবাব গুলিতেই দেওয়া হবে। গুলির বদলে গুলি তো চলবেই।’ তার আগে স্বয়ং রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাড়ি বলেছিলেন, এই আন্দোলনের জেরে রেলের সম্পত্তি নষ্ট হতে দেখলেই এ বার গুলি চালানো হবে। এমনকি সংখ্যাগুরুরা ধৈর্য হারালে গোধরা-পরবর্তী পরিস্থিতি তৈরি করার হুমকি দিয়েছিলেন কর্নাটকের বিজেপি সরকারের সংস্কৃতিমন্ত্রী সি টি রবি।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম